চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার-এমবাপেকে বাদ দিয়ে মৌসুম শুরু করবে পিএসজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১০ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

মৌসুম পূর্ব প্রস্তুতিতে পিএসজির দলে ছিলেন না কাইলিয়ান এমবাপে। এবার ফরাসি তারাকাকে ছাড়াই নতুন মৌসুম শুরু করতে চলেছে ফরাসি জায়ান্টরা। অন্যদিকে প্রাক মৌসুমে দলের সঙ্গে থাকলেও লরিয়েন্টের বিপক্ষে দলে নেই তারকা ফরোয়ার্ড নেইমার। সঙ্গে বাদ পড়েছেন মিডফিল্ডার মার্কো ভেরাত্তিও।

লরিয়েন্টের বিপক্ষে ম্যাচ দিয়েই ফ্রেঞ্চ লিগ ওয়ানে নতুন মৌসুম শুরু করবে পিএসজি। বাংলাদেশ সময় শনিবার রাত একটায় মাঠে গড়াবে দুই দলের লড়াই। ম্যাচে চোখ রেখে ২০ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লুইস এনরিকে। দলে নেই এমবাপে, নেইমার ও ভেরাত্তির মত তিন তারকা ফুটবলার।

২০২৪ সালের জুনে পিএসজির সঙ্গে এমবাপের চুক্তির মেয়াদ শেষ হবে। ক্লাব তার সঙ্গে চুক্তি নবায়ন করতে চাইলেও সম্মত নয় তারকা ফরোয়ার্ড। চলতি দলবদলেই এমবাপে যেনো ক্লাব ছেড়ে দেন, এমন ইচ্ছা পিএসজির। তবে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা শুরু থেকেই বলে আসছেন, এবার দল ছাড়তে চান না তিনি। খেলতে চান মেয়াদের শেষ পর্যন্ত। সে কারণে দুই পক্ষের মধ্যে চলছে টানপোড়ন।

এমন পরিস্থিতিতে মৌসুম পূর্ব প্রস্তুতিতে মূল দলের বাইরে রাখা হয় এমবাপেকে। পিএসজির মূল দলের বাইরের খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করে যাচ্ছেন তিনি। যেখানে তার সঙ্গে আছেন ভেরাত্তিও। ইতালিয়ান তারকাকেও ছেড়ে দিতে চায় প্যারিসের ক্লাবটি।

অন্যদিকে, হঠাৎ করেই সংবাদমাধ্যমে খবর আসে চলতি দলবদলে ক্লাব ছাড়তে চাচ্ছেন নেইমার। সিদ্ধান্তও নাকি জানিয়ে দিয়েছেন ক্লাবকে। ইউরোপীয় সংবাদমাধ্যমের দাবি, এ কারণে তাকেও দলের বাইরে রেখেছেন এনরিকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনরিকেএমবাপেনেইমারপিএসজিফ্রান্সভেরাত্তিলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিরীহ নেতাকর্মীরা: কাদের সিদ্দিকী

আগস্ট ৬, ২০২৬
বাংলাদেশের জেলা মানচিত্র, দিগন্তের উপর কৃষি জমি ও নদী দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাছ ধরা নিয়ে ঝগড়া: বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

আগস্ট ৬, ২০২৬

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন উৎসব-২০২৬ অনুষ্ঠিত

আগস্ট ৬, ২০২৬

গালি খাওয়া তো আমার একটা নিয়তি: মোস্তফা সরয়ার ফারুকী

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT