
ফুটবল
ঢাকায় বাফুফে সভাপতির সঙ্গে সাক্ষাত ফিফা সভাপতির
যাত্রাপথে ঢাকায় বিরতি নিয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন তিনি। মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে ঢাকায় যাত্রা বিরতিতে দেখা করেন দুই ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধান। রোববার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিফা সভাপতিকে স্বাগত জানান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ফিফা সভাপতিকে স্বাগত জানাতে আরও উপস্থিত ছিলেন বাফুফের […]














