১১১ বছর পর দুই ভাইয়ের এমন কীর্তি, ১৯৬২’র পর ঘরে ইতালির ইতিহাস
উয়েফা নেশনস লিগ

বৃহস্পতিবার রাতে নেশনস লিগে মুখোমুখি হয়েছিল দুই জায়ান্ট ইতালি এবং ফ্রান্স। ফরাসিদের হারিয়ে ইতিহাস গড়েছে আজ্জুরিরা। ঘরের মাঠে ১৯৬২ সালের পর প্রথম ফ্রান্সের বিপক্ষে জয় তুলেছে। ১১১ বছরে ইতালির জার্সিতে ম্যাচ শুরু করেছেন দুই ভাই। দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের দায়িত্ব নেয়ার পর এটা আবার জিনেদিন জিদানের প্রথম হার।
ইন্টার মিলান এবং এসি মিলানের ঐতিহ্যবাহী স্টেডিয়াম সান সিরোতে ৩-১ গোলে জিতেছে ইতালি। ফ্রান্সের কোচ হিসেবে পঞ্চম ম্যাচে এসে হার দেখলেন জিদান। ম্যাচের প্রথম গোল ফরাসী তারকা মাইকেল ওলিসের। পিছিয়ে পড়া আজ্জুরিদের একটি গোল করেন ডেভিড ফ্রাত্তেসি, জোড়া গোল করেন পিও এস্পোসিতো।
ম্যাচের ২৬ মিনিটে পিওর গোলে লিড নেয় ইতালি, ৭৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন তিনি। তার ভাই সেবাস্তিয়ানো এস্পোসিতো অবশ্য ৬০ মিনিটে পেনাল্টি মিস করেন।
পিও এবং সেবাস্তিয়ানো ১৯১৫ সালের পর প্রথম দুই ভাই, যারা একসঙ্গে ইতালির প্রথম একাদশে থেকে শুরু করেছেন। তাদের আগে ছিলেন আলদো চেভেনিনি ও লুইজি চেভেনিনি। ১১১ বছর আগে ইতালি জার্সিতে একসঙ্গে শুরু করেছিলেন।
ইতালির বড় আলোচনার বিষয়টি অবশ্য ঘরের মাঠে জয়। ১৯৬২ সালের পর প্রথম নিজেদের মাঠে ফ্রান্সকে হারাল তারা।






