ফুটবল

‘অহংকার নয়, উচ্চাকাঙ্ক্ষা’ রোনালদোকে নিয়ে যা বললেন সাবেক সতীর্থ

‘অহংকার নয়, উচ্চাকাঙ্ক্ষা’ রোনালদোকে নিয়ে যা বললেন সাবেক সতীর্থ

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে কথা বলেছেন তার সাবেক জাতীয় দল সতীর্থ আদ্রিয়েন সিলভা। যেখানে রোনালদোকে নিয়ে মানুষের ভুল ধারণার ব্যাখ্যা দিয়েছেন তিনি। এছাড়াও ড্রেসিংরুমে সিআরসেভেনের বিশেষ সুবিধা পাওয়ার আলোচনা নিয়েও রহস্য উন্মোচন করেছেন।

পর্তুগালের জার্সিতে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত রোনালদোর সঙ্গে ২৬টি ম্যাচ খেলেছেন আদ্রিয়েন সিলভা। ২০১৬ সালের ঐতিহাসিক ইউরো জয়ী দলের মিডফিল্ডার বলেছেন, ‘মাঝে মাঝে তার বিশাল আত্মবিশ্বাসকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়। যারা সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, তাদের নিজেদের ওপর নিঃশর্ত বিশ্বাস থাকাটা জরুরি।’

৩৭ বর্ষী সাবেক ফুটবলার বলেন, ‘যাকে অনেকে অহংকার বলছেন, তা আসলে তার প্রকৃত উচ্চাকাঙ্ক্ষা এবং হার মেনে নিতে না পারার স্বাভাবিক হতাশা ছাড়া আর কিছুই নয়।’

জাতীয় দলে রোনালদো বাড়তি কোনো সুবিধা পেতেন কি না, এমন প্রশ্নের জবাবে সিলভা বলেন, ‘রোনালদো মাঠের পারফরম্যান্স, জয় করা শিরোপা এবং দেশের প্রতি তার দায়বদ্ধতার মাধ্যমেই এই মর্যাদা অর্জন করেছেন।’

ড্রেসিংরুমে রোনালদোর প্রভাব সম্পর্কে তিনি বলেন, ‘ড্রেসিংরুমে সবকিছু এত ভালোভাবে চলার রহস্য ছিল খুব সাধারণ। তিনি সবসময় কঠোর পরিশ্রম, সময়ানুবর্তিতা এবং নিষ্ঠার মাধ্যমে সবার সামনে উদাহরণ সৃষ্টি করতেন। যখন দলের অধিনায়কই সবচেয়ে বেশি পরিশ্রম করেন, তখন স্বাভাবিকভাবেই তিনি পুরো দলের শ্রদ্ধা অর্জন করে নেন।’

বিষয়:আদ্রিয়েন সিলভা ক্রিস্টিয়ানো রোনালদো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…