ফুটবল

অভিনয়ে নামছেন রোনালদো, আসছে নতুন টিভি সিরিজ

অভিনয়ে নামছেন রোনালদো, আসছে নতুন টিভি সিরিজ

ফুটবল মাঠের পর এবার অভিনয়ে পা রাখতে চলেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথু ভনের সাথে যৌথভাবে ‘ইউআর মার্ভ স্টুডিওস’ এর ব্যানারে ‘ডে ওয়ানস’ নামের একটি নতুন টিভি সিরিজ নিয়ে আসছেন। এই সিরিজে রোনালদো অভিনয়ের পাশাপাশি থাকছেন নির্বাহী প্রযোজক হিসেবেও।

সিরিজটি মূলত ব্রিটিশ ফুটবলের পেছনের গল্প, ট্রান্সফার মার্কেটের রমরমা বাণিজ্য এবং খেলোয়াড়ের এজেন্টদের প্রতিযোগিতাপূর্ণ দুনিয়াকে কেন্দ্র করে তৈরি হচ্ছে। প্রধান চরিত্র ‘স্ট্যানলি ডাল্টন’ নামের এক ব্রিটিশ এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইস। সিরিজে  ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার থিয়েরি অরিও আছেন। এছাড়াও ব্রিটিশ র‍্যাপার সান্তান ডেভ এই সিরিজে যুক্ত রয়েছেন।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রজেক্টের শুটিং শুরুর খবর নিশ্চিত করে রোনালদো লিখেছেন, ‘দারুণ খবর! আমার প্রথম টিভি শো ‘ডে ওয়ানস’ এর নির্মাণকাজ সবে শুরু হয়েছে। আরও অনেক কিছু আসছে!’

শুটিংয়ের প্রাথমিক সেট হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডের ড্রেসিংরুম ব্যবহার করা হয়েছে।

বিষয়:ক্রিস্টিয়ানো রোনালদো ড্যামিয়ান লুইস ম্যাথু ভন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…