ফুটবল

রোনালদোর অবসরের মুহূর্তগুলো অন্যরকম হোক, চাওয়া মরিনহোর

রোনালদোর অবসরের মুহূর্তগুলো অন্যরকম হোক, চাওয়া মরিনহোর

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেটির একদিন পেরিয়ে গেল। শুধু ক্লাবে খেলতে দেখা যাবে পর্তুগিজ মহাতারকাকে। তার অবসর ঘোষণার পর নানা বার্তা দিচ্ছেন সাবেক-বর্তমান সতীর্থ-কোচরা। বাদ যাননি রিয়ালে সাবেক গুরু স্বদেশী কোচ হোসে মরিনহোও।

বৃহস্পতিবার রোনালদো পর্তুগাল জার্সিতে আর না খেলার কথা জানিয়ে দীর্ঘ ২৩ বছরের সম্পর্ক ছিন্ন করে জাতীয় দলের সাথে। পরে তার অবসর ঘিরে কথা বলেন রিয়াল মাদ্রিদ কোচ মরিনহো।

লা লিগায় শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়ালের ম্যাচের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মরিনহো বলেন, ‘তার (রোনালদো) সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানো উচিত। আমি সেটাই করছি। তবে ফুটবল ক্যারিয়ার শেষ করেননি। যারা তাকে চেনেন, তারা জানেন, ক্যারিয়ারে এখনও এমনকিছু লক্ষ্য রয়েছে যা তিনি অর্জন করতে চান।’

‘কেবল এটুকুই চাই যে, খেলোয়াড় হিসেবে তার অবসরের মুহূর্তটি যেন গতকালের বিদায় মুহূর্তের চেয়ে ভিন্ন হয়।’

বিষয়:অবসর ক্রিস্টিয়ানো রোনালদো সংবাদ সম্মেলন হোসে মরিনহো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…