অবনমন থেকে বাঁচতে আর্জেন্টাইন কোচ আনল ম্যানচেস্টার ইউনাইটেড

মৌসুমের শুরু থেকে পারফরম্যান্সে ব্যাপক ঘাটতি দেখে ম্যানচেস্টার ইউনাইটেড। একের পর এক হারে অবনমনের শঙ্কায় পড়ে যায় কোচ মাইকেল ক্যারিককে বরখাস্ত করেছে ক্লাবটি। তার স্থলাভিষিক্ত হয়েছেন আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনো।
শুক্রবার আনুষ্ঠানিকভাবে নতুন ম্যানেজার হিসেবে পচেত্তিনো নিয়োগের বিষয়টি ঘোষণা করেছে ক্লাবটি।
ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার আগে পচেত্তিনো মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন। চুক্তিতে থাকা ১০ মিলিয়ন ইউরোর বেশি মূল্যের একটি ‘রিলিজ ক্লজ’ এর সুবিধা নিয়ে তিনি বর্তমান দায়িত্ব ছেড়ে ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। বিশ্বকাপে তার অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র শেষ ষোলো পর্যন্ত পৌঁছায়।
এর আগে তিনি সাউদাম্পটন, টটেনহ্যাম হটস্পার এবং চেলসির মতো ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে তার অধীনে টটেনহ্যাম ক্লাব ইতিহাসের প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল। এছাড়া এস্পানিওল এবং ফরাসি জায়ান্ট পিএসজিতেও কাজ করেছেন তিনি।
গত মৌসুমে মাইকেল ক্যারিকের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড লিগ টেবিলে তৃতীয় স্থান অর্জন করে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল। কিন্তু চলতি মৌসুমে দলটি পয়েন্ট টেবিলের ১৮তম অবস্থানে রয়েছে এবং চ্যাম্পিয়ন্স লিগেও ধুঁকছে। লিগে এখন পর্যন্ত মাত্র একটি জয় পাওয়ায় ক্যারিককে বরখাস্ত করে ক্লাব ম্যানেজমেন্ট।





