চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা হারালেন তেলুগু সুপারস্টার রবি তেজা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৫
বিনোদন
A A

তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেতা রবি তেজার বাবা ভূপতিরাজু রাজাগোপাল রাজু মঙ্গলবার (১৫ জুলাই) রাতে ৯০ বছর বয়সে মারা গেছেন।

পারিবারিক সূত্র জানায়, তিনি হায়দরাবাদে রবি তেজার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু রবি তেজার পরিবার ও ঘনিষ্ঠজনদের কাছে গভীর শোকের কারণ হয়ে এসেছে।

ভক্ত, অনুরাগী ও সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে রবি তেজার প্রতি সমবেদনা প্রকাশ করছেন। তবে শেষকৃত্য এবং অন্ত্যেষ্টিক্রিয়ার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

পেশাগতভাবে রাজাগোপাল রাজু ছিলেন একজন ফার্মাসিস্ট। ছেলের তারকাখ্যাতির মাঝেও তিনি হায়দরাবাদে নিভৃত জীবনযাপন করতেন। তিনি এবং তার স্ত্রী রাজ্যলক্ষ্মী খুব কমই জনসম্মুখে এসেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী রাজ্যলক্ষ্মী এবং দুই পুত্র রবি তেজা ও রঘু রাজুকে রেখে গেছেন। তার আরেক পুত্র ভারত রাজু, কয়েক বছর আগে এক সড়ক দুর্ঘটনায় মারা যান।

২০২১ সালের ফাদার্স ডে-তে রবি তেজা তার বাবা এবং ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন, যা এখন আবার ভক্তদের মাঝে আলোচিত হচ্ছে।

Reneta

এদিকে রবি তেজা তার আসন্ন ছবি ‘মাস জাঠারা’–র মুক্তির প্রস্তুতিতে ছিলেন, যা ২৭ আগস্ট প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে। ছবিটির শুটিং শেষ হলেও পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। বাবার মৃত্যুর পর রবি তেজা কিছুদিনের জন্য কাজ থেকে বিরতি নিয়েছেন ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের জন্য। –ইন্ডিয়া টুডে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তেলুগু সুপারস্টারনায়কবাবারবি তেজা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬

তাইজুলের ৭ উইকেট, দ্বিতীয় দিন শেষে ২৩০ রানে পিছিয়ে বাংলাদেশ

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT