খুলনাকে এক ইনিংস ও ৩৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দ্বিতীয় একাদশ

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) এর নতুন সংযোজন দ্বিতীয় একাদশের। তিন দিনের ম্যাচের উদ্বোধনী মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিভাগ। ফাইনালে খুলনা বিভাগকে এক ইনিংস ও ৩৫ রানে হারিয়েছে আহরার আমিনের দল।
গত বুধবার পূর্বাচলে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে আগে ব্যাটে নামে খুলনা বিভাগ। ৬১.২ ওভারে ১০ উইকেটে ১৩৭ রানে প্রথম ইনিংস থামে তাদের। জবাবে নেমে ৯৫.৪ ওভারে ৮ উইকেটে ৩২৪ রানে ইনিংস ঘোষণা করে ঢাকা। ১৮৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ৬১ ওভারে ১৫২ রানে থামে খুলনা।
প্রথম ইনিংসে খুলনার হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন সিয়াম হোসেন দিপু। ৫৯ রান করেন তিনি। ৩৬ রান করেন কায়েস রহমান লাবিব। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
ঢাকা বিভাগের বোলারদের মধ্যে ইয়াসিন হোসেন ৫ উইকেট নেন। মারুফ মৃধা নেন ২ উইকেট।
জবাবে নেমে ঢাকা ব্যাটারদের মধ্যে সেঞ্চুরি করেন আহরার আমিন পিয়ান। ১০ চার ও ৯ ছক্কায় ২৪৪ বলে ১৫৯ রান করেন। রিফাত বেগ করেন ৮৭ রান। দেবাশীষ সরকার করেন ২৯ রান। খুলনার হয়ে ৫ উইকেট নেন রবিউল ইসলাম রবি। সালমান হোসেন নেন ২ উইকেট।
১৮৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে নেমেও সুবিধা করতে পারেনি খুলনা। জাওয়াদ রোয়েন সর্বোচ্চ ৭৬ রান করেন। সাদমান রহমান ২৪ এবং আরিদুল ইসলাম ১৭ রান করেন।
দ্বিতীয় ইনিংসে ইয়াসিন হোসেন, আহরার আমিন ও আশরাফুল ইসলাম সিয়াম নেন ৩টি করে উইকেট। সাদ ইসলাম রিজান নেন ১ উইকেট।
আসরে সর্বোচ্চ রান করেছেন চট্টগ্রাম বিভাগের ইরফান সাবরি তাকরির। ১২ ইনিংসে ৩ ফিফটি ও ২ সেঞ্চুরিতে ৬০২ রান করেন। বল হাতে সর্বোচ্চ ৪৭ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতেন ঢাকা বিভাগের ইয়াসিন হোসেন।






