ফুটবল

সাউথ আফ্রিকার কন্ডিশনের সঙ্গে কতটা মানিয়ে নিতে পারবে বাংলাদেশ?

সাউথ আফ্রিকার কন্ডিশনের সঙ্গে কতটা মানিয়ে নিতে পারবে বাংলাদেশ?

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সাউথ আফ্রিকায় আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে সফর। এরপর তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে দুদল। সেখানে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশটির কন্ডিশন। তবে আসন্ন সিরিজের আগে দলের ব্যাটিং পরামর্শক ডেল বেনকেনস্টেইন জানালেন, দ্রুতই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতের পারবেন নাজমুল হোসেন শান্তরা।

শুক্রবার দলের অনুশীলন শেষে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় বেনকেনস্টেইন জানিয়েছেন দলের সঙ্গে যুক্ত হওয়ার পর তার অভিজ্ঞতা ও আসন্ন চ্যালেঞ্জ নিয়ে।

সাউথ আফ্রিকার কন্ডিশনে শান্তদের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে বলে মনে করছেন তিনি। বলেছেন, ‘স্পষ্টতই এটি তাদের জন্য খুব দ্রুত একটি পরিবর্তন, তবে ভালো দিক হলো তারা সরাসরি টেস্ট ক্রিকেট খেলে আসছে। অবশ্যই এই কন্ডিশনগুলোর সাথে মানিয়ে নেওয়াটা… আপনি জানেন, এর প্রমাণ অবশ্যই শনিবার মাঠেই পাওয়া যাবে। তবে হ্যাঁ, এখন পর্যন্ত আমি যা দেখেছি তাতে তারা যে পরিশ্রম করছে, এটি অত্যন্ত প্রতিভাবান একটি ব্যাটিং গ্রুপ। টেকনিক্যালি খুবই নিখুঁত, তবে আমি যেমনটা বললাম, আসল পরীক্ষা হবে আমরা এই কন্ডিশনের সাথে কীভাবে এবং কত দ্রুত মানিয়ে নিতে পারি।’

প্রোটিয়া এই ব্যাটিং কোচের মতে অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সাউথ আফ্রিকায় আত্মবিশ্বাস জোগাবে শান্তদের। বলেছেন, ‘আমার মনে হয় তারা অস্ট্রেলিয়ায় দারুণ একটি সফর শেষ করে এসেছে, যেখানকার কন্ডিশন সাউথ আফ্রিকার মতোই। তাদের যথেষ্ট আত্মবিশ্বাস আছে যে তারা মানিয়ে নিতে পারবে।’

বাংলাদেশ দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন বেনকেনস্টেইন। তার ভাষ্যে, ‘এখন পর্যন্ত দারুণ কাটছে। এটি একটি চমৎকার অভিজ্ঞতা। কাজ করার জন্য দুর্দান্ত একটি দল। তারা আমাকে সাদরে গ্রহণ করেছে। হ্যাঁ, সামনের চ্যালেঞ্জগুলোর জন্য আমি সত্যিই মুখিয়ে আছি। আমরা সবাই জানি যে বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে খেলা সহজ হবে না। তবে আমার মনে হয় তারা এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত এবং হ্যাঁ, আমি এর অপেক্ষায় আছি।’

বিষয়:কেনস্টেইন বাংলাদেশ বিসিবি সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…