প্রবাস সংবাদ

মালদ্বীপে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

মালদ্বীপে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মালদ্বীপে বিএনপি ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান।

অনুষ্ঠানে অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির প্রধান উপদেষ্টা ফারুক আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সহ-সভাপতি মো. ফারুক হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান, জাতীয় ঐক্য, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, জাতীয় সংকটের মুহূর্তে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির স্বার্থে কাজ করার এক ঐতিহাসিক অনুপ্রেরণা ৭ নভেম্বর। এই দিবস জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করে।

তারা আরও বলেন, প্রবাসের মাটিতে থেকেও দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয়তাবাদী আদর্শের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিষয়:জাতীয় ঐক্য জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশপ্রেমের চেতনা মালদ্বীপ বিএনপি সংহতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…