ক্রিকেট

রাবেয়ার ঘূর্ণি ও দিলারার ফিফটিতে জিম্বাবুয়েকে হারাল বাংলাদেশ

আইসিসি ওমেন’স ইমার্জিং নেশনস ট্রফি

রাবেয়ার ঘূর্ণি ও দিলারার ফিফটিতে জিম্বাবুয়েকে হারাল বাংলাদেশ

মেয়েদের ইমার্জিং নেশনস ট্রফিতে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে লাল-সবুজের মেয়েরা। রাবেয়া খানের ঘূর্ণিতে ব্যাটে তেমন সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। এরপর দিলারা আক্তারের ৬৭ রানের অপরাজিত ইনিংসে ৯ উইকেটে জয় তুলে নিয়েছে টিম টাইগ্রেস।

সংযুক্ত আরব আমিরাতের আজমানে টসে জিতে আগে ব্যাটে নামে জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৩১ রান তোলে তারা। জবাবে নেমে ১৫ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ।

লক্ষ্যতাড়ায় নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার দিলারা আক্তার ও সাথী রানী। ১০৪ রানের জুটি গড়েন দুজনে। ১৩তম ওভারের শেষ বলে সাথী আউট হলে জুটি ভাঙে। ৬ চারে ৪৩ রানে ৪৫ রান করেন। এরপর শারমিন আক্তারকে নিয়ে টাইগ্রেসদের বন্দরে পৌঁছান দিলারা। ৮ চারে ৪৯ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি। ১৩ বলে ৬ রান করেন শারমিন।

জিম্বাবুয়ের হয়ে একমাত্র উইকেটটি নেন মিশেল মাভুঙ্গা।

এরআগে ব্যাটে নেমে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৩০ বলে ৪০ রান করেন চিপো মুগেরি-তিরিপানো। ২৯ বলে ৩৫ রান করেন জোসেফিন এনকোমো। ২২ রান করেন কেলিস এনধলোভু।

বাংলাদেশ বোলারদের মধ্যে রাবেয়া খান ৩ উইকেট নেন। দিশা বিশ্বাস ২ উইকেট নেন। রিতু মনি নেন ১ উইকেট।

বিষয়:আইসিসি ওমেন’স ইমার্জিং নেশনস ট্রফি জিম্বাবুয়ে দিলারা বাংলাদেশ রাবেয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…