চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুমু কাণ্ডে পদত্যাগ করবেন না স্পেন ফুটবল প্রধান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৮ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড জেনিফার হারমোসোকে পুরস্কার বিতরণী মঞ্চে চুমুর ঘটনায় পদত্যাগের পরিকল্পনা করেছিলেন রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি লুইস রুবিয়ালেস। সিদ্ধান্ত বদলে এখন বলছেন, পদত্যাগ করবেন না। জানিয়েছেন, শেষপর্যন্ত লড়াই করার কথা।

রুবিয়ালেসের চুমু কাণ্ড নিয়ে আলোচনার জন্য শুক্রবার আরএফইএফ একটি জরুরি সভা করে। সভায় পদত্যাগ না করার বিষয়টি জানান স্পেন ফুটবলের প্রধান। বলেছেন, ‘আপনি কি মনে করেন ঘটনাটি এতটাই গুরুতর যে স্প্যানিশ ফুটবলের ইতিহাসে সেরা ব্যবস্থাপনার পরও আমার সরে যাওয়া উচিত? আমি পদত্যাগ করছি না।’

‘আমি অনেক চাপের মধ্যে আছি। সম্ভবত সোমবার কেউ আমাকে সরাতে চাইবে। কিন্তু আমরা আইনের দেশে বাস করি। আমাকে অপসারণ করার জন্য একটি সম্মতিমূলক চুম্বন কি যথেষ্ট? আমি শেষপর্যন্ত লড়াই করতে চলেছি। আশা করি আইন অনুযায়ী সবকিছু হবে। যেহেতু আমাকে অপসারণ করার জন্য বড় কোনো কারণ নেই, তাই এটি ঘটবে না।’

‘সেই মুহূর্তটি আমার নিজের মেয়েকে চুম্বন করার মতো ছিল। সবাই এটি জানে এবং বোঝে। এটি পারস্পরিক সম্মতিপূর্ণ এবং উদযাপনের সময় হয়েছে। এটাই মূল বিষয়।’

“হারমোসো একটি পেনাল্টি মিস করেছিল। সব খেলোয়াড়দের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। সে এসে আমাকে মাটি থেকে উপরে তুলেছিল। আমরা প্রায় পড়ে যাচ্ছিলাম। পরে একজন আরেকজনকে জড়িয়ে ধরি। আমি তাকে বলেছিলাম, ‘ভুলে যাও পেনাল্টি, তুমি অসাধারণ, তোমাকে ছাড়া আমরা বিশ্বকাপ জিততাম না।’ সে বলল- ‘তুমি দারুণ।’ আমি বললাম ‘একটা চুমু?’ এবং সে বলল- ‘হ্যাঁ’।”

‘এরপর থেকে চাপ শুরু হয়, সে প্রথমে নিরব ছিল। কিন্তু পরে তার এমন বিবৃতি, যা আমার মাথায় ঢুকছে না। এখানে ন্যায়বিচার করা হচ্ছে না। এটি একটি সামাজিক ব্যাধি। তারা আমাকে হত্যার চেষ্টা করছে।’

Reneta

‘সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য আমাদের অবশ্যই জানতে হবে। আমি সত্য বলছি। মিথ্যা নারীবাদ ন্যায়বিচার বা সত্যের সন্ধান করে না, এটি মানুষকে পরোয়া করে না। মিথ্যা নারীবাদীরা মানুষকে ধ্বংস করে। এই লোকেরা আমাকে ধ্বংস করার চেষ্টা করছে এবং আমি নিজেকে রক্ষা করতে যাচ্ছি। আমি সত্য জানি। সত্যই সত্য।’

রুবিয়ালেসের এমন সিদ্ধান্তের পরও অবশ্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে স্পেনের স্পোর্টস কাউন্সিল (সিএসডি)। সংস্থাটির সভাপতি ভিক্টর ফ্রাঙ্কোস এমন জানিয়েছেন।

এছাড়া ৪৬ বর্ষী আরএফইএফ সভাপতির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে প্রস্তুত ভুক্তভোগী জেনিফার হারমোসো এবং নারী ফুটবলারদের সংগঠন ফুটপ্রো ইউনিয়ন। শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে ফিফাও। স্পেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তাকে ‘পদত্যাগ’ করার আহ্বান জানিয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরএফইএফমেয়েদের বিশ্বকাপ-২০২৩রুবিয়ালেসলিড স্পোর্টসস্পেনহারমোসো
শেয়ারTweetPin

সর্বশেষ

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

জুন ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬

সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬

সাউথ কোরিয়ার রঙিন যাত্রা প্রেরণাদায়ক: চুন্নু

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT