রাজনীতি

‘তারেক রহমানকে ‘যমের মতো ভয় পান’ শেখ হাসিনা’

‘তারেক রহমানকে ‘যমের মতো ভয় পান’ শেখ হাসিনা’

ছবি: সংগৃহীত

জীবনে আর বাংলাদেশে ফিরবেন না ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পেছনে প্রধান কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্য কাউকে ভয় না পেলেও তারেক রহমানকে ‘যমের মতো ভয় পান’ শেখ হাসিনা। আওয়ামী লীগের এক নেতার বরাতে এমন দাবি করেছেন সাংবাদিক শফিকুল আলম।

রোববার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান দৈনিক ওয়াদার সাবেক সম্পাদক-ইন-চিফ শফিকুল আলম।

পোস্টে তিনি লেখেন, ‘আওয়ামী লীগের এক নেতার মতে, হাসিনা জীবনেও দেশে ফিরবে না! আর তার না আসার একমাত্র কারণ হলো তারেক রহমান। তার মতে, হাসিনা অন্য কাউরে ভয় না পাইলেও তারেক রহমানকে যমের মতো ভয় পায়। হাসিনা জানে তারে ঝুলাইয়া দেওয়ার সাহস কারো না থাকলেও, তারেক রহমান ঠিকই ওরে ঝুলাইয়া দিবো!!’

বিষয়:ক্ষমতাচ্যুত তারেক রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…