ফুটবল

ফ্রান্সকে হারিয়ে চমক ইতালির, ৪৩ ম্যাচে অপরাজিত স্পেন শেষ আটে

উয়েফা নেশনস লিগ: শেষ আটে ইংল্যান্ডও

ফ্রান্সকে হারিয়ে চমক ইতালির, ৪৩ ম্যাচে অপরাজিত স্পেন শেষ আটে

নেশনস লিগের পঞ্চম রাউন্ডে বেলজিয়ামের বিপক্ষে এগিয়ে থেকেও হেরেছে তুরস্ক। ১৯৬২ সালের পর প্রথমবার ঘরের মাঠে ফ্রান্সের বিপক্ষে জয় তুলেছে ইতালি। যা কোচ হিসেবে জিনেদিন জিদানেরও ফ্রান্সের প্রথম হার। জয়ের ধারা ধরে রেখছেন স্পেন। চেক প্রজাতন্ত্রকে বিশ্বচ্যাম্পিয়নরা হারিয়ে জায়গা করে নিয়েছে নকআউটে। ক্রোয়েশিয়ার বিপক্ষে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে ইংল্যান্ডও।

বৃহস্পতিবার রাতে ইতালির সান সিরোতে ৩-১ গোলে হেরেছে ফ্রান্স। দশম মিনিটে ওলিসের গোলে এগিয়ে যায় জিদানের শিষ্যরা। ২৬ মিনিটে ফ্রান্সেসকো পিও এসপোসিটো গোল করে সমতায় আনেন ইতালিকে। বিরতির আগে আর গোল হয়নি। ফিরে ৬৩ মিনিটে ডেভিড ফ্রাত্তেসির গোলে এগিয়ে যায় আজ্জুরিরা। ৭৫ মিনিটে পেনাল্টি থেকে গোলে জোড়া পূর্ণ করেন এসপোসিটো। তাতে ৫২ বছর পর ফ্রান্সের বিপক্ষে ঘরের মাঠে জয়ের নিশ্চিত হয়ে যায় ইতালির।

এপেট অ্যারেনাতে চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলে হারিয়েছে স্পেন। টানা ৪৩ ম্যাচে অপরাজিত থাকল তারা। চেকদের মাঠে ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোলে স্পেনকে লিড এনে বায়েনা। যোগ করা অতিরিক্ত মিনিটে পুবিলের গোলে ২-০ ব্যবধানে জয় তোলে স্পেনিয়ার্ডরা।

ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও ক্রোয়োশিয়া। ২৪ মিনিটে ইংল্যান্ডকে লিড এনে দেয় রজার্স। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে সুচিচের গোলে সমতায় আসে ক্রোয়োশিয়া। ৬৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন হ্যারি কেন। ২-১ ব্যবধানে জয় তুলে শেষ আট নিশ্চিত করে থমাস টুখেলের শিষ্যরা।

আরেক ম্যাচে আইসোনেম পার্ক গুরসেল আকসেল স্টেডিয়ামে ২-১ ব্যবধানে হেরেছে তুরস্ক। ম্যাচের ২০ মিনিটে আর্দা গুলেরের গোলে লিড পায় স্বাগতিকরা। লিড বেশি সময় ধরে রাখতে পারেনি দলটি। সাত মিনিট পর ডি ব্রুইনের গেলে সমতায় ফেরে বেলজিয়াম। তিন মিনিট পর আরও একটি গোল করে বেলজিয়াম, সাথে জয় তুলে ফেরে।

বিষয়:ইতালি উয়েফা নেশনস লিগ ফ্রান্স বেলজিয়াম স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…