মাঠে সংঘর্ষে হেসুসের মৃত্যু, সেই গোলরক্ষক ১২ ম্যাচ নিষিদ্ধ

চলতি মাসে স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে এফসি অ্যান্ডোরার গোলকিপার হেসুস ওওনোর সঙ্গে সংঘর্ষে মারা যান তেনেরিফের স্ট্রাইকার হেসুস ডি মিগুয়েল। সেই ঘটনায় ওওনোকে ১২ ম্যাচ নিষিদ্ধ করল স্প্যানিশ ফুটবলের শৃঙ্খলা কমিটি।
২ নভেম্বর স্পেনের দ্বিতীয় বিভাগ ফুটবলে অ্যান্ডোরার বিপক্ষে প্রতিপক্ষ গোলরক্ষকের সাথে সংঘর্ষে প্রচণ্ড আঘাত পান হেসুস। মাঝমাঠের কাছে বল দখলের লড়াইয়ের সময় বিপরীত দিক থেকে বল ক্লিয়ার করার চেষ্টায় ছুটে এসেছিলেন প্রতিপক্ষ গোলরক্ষক হেসুস ওওনো, ঘটে সংঘর্ষ। অতিরিক্ত সময়ে ওওনোকে সরাসরি লাল কার্ড দেখানো হয়। সেসময় হেসুসকে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছিল। একদিন পর মারা যান ৩০ বর্ষী ফরোয়ার্ড।
তার ১২ দিন পর স্প্যানিশ ফুটবলের শৃঙ্খলা কমিটি এক প্রতিবেদনে জানাল, ‘খেলার মধ্যে থাকা অবস্থায় অতিরিক্ত শক্তি প্রয়োগ করে প্রতিপক্ষের বুকে লাথি মারার অপরাধে ওওনোকে মাঠ থেকে বহিষ্কার করা হয়েছিল।’
‘বর্ণিত আচরণের ধরন এবং পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় নিলে সর্বোচ্চ শাস্তি হিসেবে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা প্রদানই যৌক্তিক। এর ফলে ঠিক যে মুহূর্তে মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল, সেখান থেকে খেলা পুনরায় শুরু করার প্রয়োজনও আর থাকল না।’






