চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রামোসকে বাদ দিয়ে বিশ্বকাপের বিমান ধরছে স্পেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৮ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা ও জেরার্ড পিকেকে নিয়ে ২০১০ বিশ্বকাপের শিরোপা জিতেছিলেন সার্জিও রামোস। পরে টানা দুটি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছে স্পেন। কাতার বিশ্বকাপে কোচ লুইস এনরিকে অবশ্য তরুণদের নিয়েই বাজি ধরলেন।

কাতারে শিরোপা মিশনে যাওয়ার জন্য ২৬ জনের দল দিয়েছেন এনরিকে। তারুণ্যনির্ভর দলে রক্ষণ কিংবদন্তি রামোসের মতো জায়গা হয়নি লিভারপুল মিডফিল্ডার থিয়াগো আলকান্তারারও। প্রথমবারের মতো দলে এসেছেন আনসু ফাতি।

রাশিয়া বিশ্বকাপে নকআউট পর্ব থেকে বিদায় নেয়ার পর রামোস জানিয়েছিলেন, কাতার বিশ্বকাপও খেলতে চান। কিন্তু ৩৬ বর্ষী তারকাকে চোট ও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বাদই রাখা হল। সাবেক অধিনায়ক জাতীয় দলের জার্সিতে সর্বোচ্চ ১৮০টি ম্যাচ খেলেছেন।

Banglabid

ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্প্যানিশ লা লিগায় খেলা একগাদা তারকাকে নিয়ে দল সাজিয়েছেন এনরিকে। কাতার যাচ্ছেন অ্যাথলেটিকো বিলবাওয়ে খেলা নিকো উইলিয়ামস ও ভ্যালেন্সিয়া ডিফেন্ডার হুগো গুইলিয়ামন।

বৈশ্বিক আসরের পর্দা ওঠার তিনদিন পর, তথা ২৩ নভেম্বর স্প্যানিয়ার্ডদের প্রথম ম্যাচ কোস্টারিকার বিপক্ষে। ‘ই’ গ্রুপে তাদের সাথে আছে জার্মানি ও জাপান। ২৭ নভেম্বর জার্মানি ও পহেলা ডিসেম্বর জাপানিদের বিপক্ষে নামবে এনরিকের শিষ্যরা।

স্পেনের বিশ্বকাপ দল

Reneta

গোলকিপার: উনাই সিমন, রবার্ট সানচেজ, ডেভিড রায়া।

ডিফেন্ডার: দানি কারভাহাল, চেজার আজপিলিকুয়েতা, এরিক গার্সিয়া, জর্ডি আলবা, পাউ তরেস, ডিয়েগো লরেন্টে, হুগো গুইলেমন, হোসে গায়া।

মিডফিল্ডার: সার্জিও বুসকেটস, পেদ্রি, গ্যাভি, রদ্রি, কোকে, মার্কোস লরেন্টে, কার্লোস সোলের।

ফরোয়ার্ড: ফেররান তরেস, আলভারো মোরাতা, পাবলো সারাবিয়া, জেরেমি পিনো, বোর্জা ইগলেসিয়াস, নিকো উইলিয়ামস, দানি ওলমো ও মার্কো আসেনসিও।

কোচ: লুইস এনরিকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনিয়েস্তাএনরিকেকাতার বিশ্বকাপ-2022জার্মানিফাতিরামোসলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রতিদিন ব্ল্যাক কফি পানে ক্যান্সারসহ ৬ রোগ দূরে থাকবে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা (সংগৃহীত)।

আমাকে ‘সেক্স ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে নিয়ে ৭ বছর আগের মেসির স্মৃতিকথা চোখ ভেজাচ্ছে নতুন করে

আগস্ট ৯, ২০২৬

কমলাপুর স্টেডিয়ামের এমন দশা, প্রশাসককে বরখাস্তই করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ইসরায়েলের

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT