নেদারল্যান্ডস-আইসল্যান্ডের বড় জয়, টিকে থাকল জার্মানি
নেশনস লিগ

AMSTERDAM, NETHERLANDS – NOVEMBER 13: Joey Veerman of Netherlands shoots during the UEFA Nations League 2026/27 Group A2 MD5 match between Netherlands and Greece at Johan Cruijff Arena on November 13, 2026 in Amsterdam, Netherlands. (Photo by Gabriel Calvino Alonso/BSR Agency/Getty Images)
নেশনস লিগে জার্মানি, গ্রিস, নেদারল্যান্ডস এবং সার্বিয়ার গ্রুপে এখনও নিশ্চিত নয় কোন দল যাবে কোয়ার্টার ফাইনালে। সবশেষ, টিইয়ানি রেইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিসকে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। ৯ জনের সার্বিয়ার বিপক্ষে জিতেছে জার্মানি। আন্দ্রি গুডজনসেনের হ্যাটট্রিকে বুলগেরিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে আইসল্যান্ড। স্লোভেনিয়া বিপক্ষে গোলশূন্য ড্র করেছে সুইজারল্যান্ড।
ঘরের মাঠে গ্রিসকে ৭-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। ডাচদের হয়ে প্রথম গোল করেন ক্রিসেনসিও সামারভিল। রেইন্ডার্স ২১ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন। ১২, ১৮ এবং ৩৩ মিনিটে গোল করেন তিনি। ৪০ এবং ৫৯ মিনিটে জুরিয়ান টিম্বারের জোড়া পূর্ণ করেন। ৬১ মিনিটে স্বাগতিকদের হয়ে সপ্তম গোলটি করেন ডোনিয়েল ম্যালেন।
সার্বিয়ার মাঠে ৩-১ গোলে জিতেছে জার্মানি। ম্যাচের তৃতীয় মিনিটে সর্দান বাবিচ নিজেদের জালে বল জড়ালে লিড পায় জার্মানি। ১৪ মিনিটে ফ্লোরিয়ান রির্টজের গোলে জার্মানরা ব্যবধান দিগুণ করে। ৫০ মিনিটে ব্রায়ান গ্রুডারে তৃতীয় গোলের দেখা পায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৫৬ মিনিটে পুষিয়ে দেন সর্দান বাবিচ। তার গোলে ব্যবধান দিগুণ করে স্বাগতিকরা। ভানজা ড্রাগোজেভিচ ৭৬ মিনিটে এবং আন্দ্রিজা জিভকোভিচ ৮৯ মিনিটে লাল কার্ড দেখলে ৯ জনে পরিণত হয় সার্বিয়া।
স্কটল্যান্ড ঘরের মাঠে নর্থ মেসিডোনিয়াকে ২-১ গোলে হারিয়েছে। জন ম্যাকগিন ৫৪ মিনিটে গোল করলে লিড পায় স্বাগতিকরা। ৫৭ মিনিটে এলমিন রাস্টোডারের গোলে সমতায় ফেরে মেসিডোনিয়া। ৭৪ মিনিটে আবারও ম্যাকগিনের গোল, জয় পায় স্কটল্যান্ড।
বুলগেরিয়ার মাঠে ৫-০ গোলে জিতেছে আইসল্যান্ড। ১৭ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন আন্দ্রি গুডজনসেন। ২১ মিনিটে একটি গোল করেন ওরি অস্কারসন। ৫২ মিনিটে এমিল সেনভে নিজেদের জালে বল জড়ালে ৩-০ গোলে এগিয়ে যায় আইসল্যান্ড। ৬৮ এবং ৭৯ মিনিটের গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন গুডজনসেন।






