অর্থনীতি

প্রস্তাবিত বাজেট ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়িদের জন্য ঋণ সুবিধা বাড়াবে: অর্থ প্রতিমন্ত্রী

প্রস্তাবিত বাজেটের আলোচনায় অর্থ প্রতিমন্ত্রী ও অন্যান্য সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থ প্রতিমন্ত্রী প্রস্তাবিত বাজেটের বিষয়ে আলোচনা করছেন, পাশে অন্যান্য সদস্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান এমপি বলেছেন, প্রস্তাবিত বাজেটে অভ্যন্তরীণ ব্যাংক ঋণের পুরোটাই সরকার নাও নিতে পারে এবং সরকার ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়িদের জন্য ঋণ সুবিধা বাড়াবে, এ ব্যাপারে ব্যবসায়ীদের হতাশ না হওয়ার আহ্বান জানান তিনি।

রোববার (৯ জুন) চট্টগ্রাম আনোয়ারা উপজেলার রায়পুর উপকূলীয় বাইঘ্যের ঘাট এলাকার বেড়িবাঁধ পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।

উপকূলীয় মানুষের জানমাল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে সকলের সহযোগিতা চেয়ে অর্থপ্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনোয়ারার উপকূলবাসীকে রক্ষার জন্য নতুন করে বেড়িবাঁধের অর্থ বরাদ্দ দিয়েছেন। চলতি অর্থবছরে বেড়িবাঁধ নির্মাণে ৩৩৬ কোটি টাকার নতুন প্রকল্পের কাজ শুরু হবে। এই প্রকল্পের কাজে যাতে কোন ধরনের অনিয়ম না হয় সে ব্যাপারে নির্দেশ দেন তিনি।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মুজাম্মেল হক, যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ছাবের আহমদ চৌধুরীসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরে অর্থ প্রতিমন্ত্রী রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা তৃণমূল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

বিষয়:বাজেট ২০২৪-২৫

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…