জনপদ

সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

ছবি: সংগৃহীত।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় ৪৮ বিজিবির ( বর্ডার গার্ড বাংলাদেশ ) সদস্যরা বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতর থেকে তাকে আটক করে।

স্থানীয় সাংবাদিকদের তথ্য অনুযায়ী, বিজিবির টহল দলটি বিছনাকান্দি সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় বাংলাদেশের ভেতরে এক বিএসএফ সদস্যকে অস্ত্রসহ দেখতে পান তারা। পরে তাকে আটক করে বিজিবির বিছনাকান্দি বিওপি (বর্ডার আউটপোস্ট) ক্যাম্পে নিয়ে যায়।

আটক বিএসএফ সদস্যের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে ৪৮ বিজিবি।

এ বিষয়ে জানতে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ফলে বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়:বিএসএফ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…