বড় কোন পরিবর্তন ছাড়াই পাস হয়ে গেল ২০২৪-২৫ অর্থবছরের বাজেট। মাসব্যাপী ২শ’২৪ জন সংসদ সদস্যের আলোচনা-সমালোচনা, পরামর্শ থেকে শেষ পর্যন্ত অর্থমন্ত্রী তেমন কিছুই গ্রহণ করেননি। মাত্র ৩ ঘন্টায় ৫৯টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য আগামী এক বছরের ব্যয় নির্বাহে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পাস হয়, তাও আবার সর্বসম্মতিক্রমে।






