ক্রিকেট

অভিষিক্ত বিয়ার্ডম্যানের ৬ উইকেট, ইংল্যান্ডকে বিধ্বস্ত করা জয় অজিদের

অভিষিক্ত বিয়ার্ডম্যানের ৬ উইকেট, ইংল্যান্ডকে বিধ্বস্ত করা জয় অজিদের

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে যাত্রা করেছে অস্ট্রেলিয়া। অভিষিক্ত মাহলি বিয়ার্ডম্যানের বোলিং তোপের সামনে দাঁড়াতেই পরেনি ইংলিশরা। ৬ উইকেট তুলে ইংলিশ ব্যাটিংয়ে ধস নামান ২১ বর্ষী পেসার। সিরিজে ১-০তে এগিয়ে গেল অজিরা।

অস্ট্রেলিয়ার পার্থ স্টেডিয়ামে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক মিচেল মার্শ। ব্যটিংয়ে নেমে ৩৩.৪ ওভারে সবে ১৩১ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। জবাবে নেমে ২৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩২ করে জয়ে নোঙর ফেলে অস্ট্রেলিয়া।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ট্রাভিস হেডের উইকেট হারায় অস্ট্রেলিয়া। হাল ধরেন অধিনায়ক মিচেল মার্শ ও কুপার কনোলি। দুজনে ৪৪ বলে ৬১ রানের জুটি গড়েন। মিচেল মার্শ ৩০ বলে ফিফটি করে আউট হন। তার ইনিংসে ৪টি করে চার ও ছক্কার মার ছিল। দলীয় ৮৯ রানে কুপার কনোলি ৩০ বলে ২৭ করে সাজঘরে ফেরেন।

উইকেটরক্ষক জশ ইংলিশ ও ম্যাট রেনশর ৭১ বলে অবিচ্ছিন্ন ৪৩ রানের জুটিতে জয় তুলে নেয় অজিরা। ইংলিশ ২৩ এবং রেনশ ২৬ রানে অপরাজিত থাকেন।

ইংল্যান্ডের হয়ে ১টি করে উইকেট নেন জেমি ওয়েভারটন, গাস অ্যাটকিনসন এবং জফরা আর্চার।

প্রথমে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি ইংলিশদের দুই ওপেনার বেন ডাকেট ও টম ব্যান্টন। দলীয় ২৪ রানে ১৪ বলে ৯ করে আউট হন ডাকেট। কিছুপর আরেক ওপেনার ব্যান্টনের উইকেট হারায় দলটি। ব্যান্টন করেন ২৭ বলে ২৫ রান।

৩৬ বলে ১৭ রান করে আউট হন অভিজ্ঞ ব্যাটার জো রুট। দলীয় ১০২ রানে উইল জ্যাকস ৪৭ বলে ২৫ রান করে ফেরেন। এরপর আর কোন ব্যাটার সুবিধা করতে পারেননি। অ্যাটকিনসনের ৩২ বলে ২৯ রানে ভর করে একশ পেরিয়ে যায় সফরকারীরা।

অস্ট্রেলিয়ার হয়ে অভিষেকে মিডিয়াম পেসার মাহলি বিয়ার্ডম্যান ৭.৪ ওভারে ২৪ রানে ৬ উইকেট তুলে নেন। ৩টি উইকেট নেন স্পেন্সার জনসন। ১টি উইকেট নেন জাভিয়ের বার্টলেট।

বিষয়:অস্ট্রেলিয়া ইংল্যান্ড ওয়ানডে সিরিজ মাহলি বিয়ার্ডম্যান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…