চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিন্দুমাত্র অরাজকতা সহ্য করা হবে না: ডিএমপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২৩
অপরাধ
A A

ঢাকার কোথাও মিছিলের নামে নাশকতার চেষ্টা করা হলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার।

বুধবার ১৫ নভেম্বর নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বিপ্লব কুমার বলেন, রাজনৈতিক দলের রাজনীতি নিয়ে কোনো কথা নেই, তারা তাদের কর্মসূচি পালন করবে। কিন্তু রাজনৈতিক কর্মসূচির নামে কেউ যদি বাস পোড়ানো-ভাঙচুরের চেষ্টা করে এবং অরাজকতার মাধ্যমে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে সেক্ষেত্রে ডিএমপি জিরো টলারেন্স নীতিতে রয়েছে। বিন্দুমাত্র অরাজকতা সহ্য করা হবে না।

তিনি বলেন, আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশন কার্যালয়কে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যত ধরনের নিরাপত্তা পরিকল্পনা প্রয়োজন সবই আমরা গ্রহণ করেছি। পাশাপাশি ঢাকায় নির্বাচন কমিশনের সকল কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সন্ধ্যা হলেই বাসে আগুন প্রসঙ্গে জানতে চাইলে বিপ্লব সরকার বলেন: বাসে আগুনের ঘটনা ঘটছে অবরোধের আগেই। বাসে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করা হচ্ছে। বাস পোড়ানো কোনো রাজনীতির অংশ হতে পারে না। এই অপরাধের সঙ্গে জড়িতদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, নাশকতায় জড়িত ১৪ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। যারা বাইরে থেকে নাশকতা করছেন, তাদের পুলিশের নেটওয়ার্কে আজ অথবা কাল আসতে হবে।

Reneta

নাশকতাকারীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। নাশকতাকারীরা উচ্চ পর্যায়ের হোক অথবা নিম্ন পর্যায়ের, কাউকে ছাড় দেওয়া হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাশকতাবিপ্লব কুমার সরকাররাজনৈতিক কর্মসূচি
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬

কোচ হয়ে টানা পাঁচ বিশ্বকাপে, রেকর্ডের দুয়ারে কুইরোজ

জুন ১৫, ২০২৬

৩ বছরের মধ্যে পেঁয়াজ এবং আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT