ফুটবল

রোনালদোর ‘অভাব বোধ’ করার প্রশ্নই আসে না: কোচ

রোনালদোর ‘অভাব বোধ’ করার প্রশ্নই আসে না: কোচ

জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, খবর বেশ পুরনো হলেও চর্চা থামছে না। তাকে ছাড়া প্রথম ম্যাচ খেলতে নেমে বেশ বিবর্ণ ছিল পর্তুগাল। ডেনমার্কের বিপক্ষে রীতিমত বিধ্বস্ত হয়েছে তারা। ম্যাচের পরে কোচ হোর্হে হেসুস বলেছেন, সিআর সেভেনের অভাব বোধ করেননি।

শনিবার ঘরের মাঠে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল। শুরুতে জাতীয় সংগীতের সময় দেশটির সব খেলোয়াড়রা রোনালদোর নাম লেখা এবং ৭ নম্বর জার্সি গায় নামেন। ম্যাচে যদিও পেরে ওঠেননি ব্রুনো ফের্নান্দেজ-বের্নার্দো সিলভারা। পর্তুগাল বাজেভাবে শেষ করে ম্যাচ।

পরে কোচ হেসুসকে প্রশ্ন করা হয় রোনালদোকে মিস করছেন কিনা? তার অনুপস্থিতি নিয়ে চিন্তিত কিনা? কোচ স্পষ্ট জানিয়ে দেন, খেলার সঙ্গে এর কোন সম্পর্ক নেই। তার মতে, জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ার কাটানো খেলোয়াড়ের জন্য ভক্তদের আবেগ থাকাটা খুবই স্বাভাবিক।

‘মানুষ তাকে মিস করছে এবং জাতীয় দলের হয়ে ২৩ বছরেরও বেশি সময় ধরে ক্রিস (রোনালদো) যা দিয়েছেন, তা তারা ভুলে যায়নি। তবে এই বিষয়টি নিয়ে আর ফিরে তাকানোর কোন সুযোগ নেই।’

‘আমি তাকে মিস করবো? তিনি জাতীয় দলেই নেই, তাকে মিস করার প্রশ্নই আসে না! তাকে মিস করার একমাত্র উপায় হতো যদি আমার পাশে থাকতেন। কিন্তু এখন আর খেলেন না, তিনি এখানে নেই। নিজেই নিজের সিদ্ধান্ত নিয়েছেন।’

এই হার নিয়েও কোচের কোন অনুশোচনা নেই, ‘এই চারটি ম্যাচে দল যে যাত্রার মধ্য দিয়ে গেছে এবং যে শক্তিশালী জয়গুলো অর্জন করেছে, আমি তার পর কোন প্রশ্ন তুলতে চাই না।’

বিষয়:ক্রিস্টিয়ানো রোনালদো ডেনমার্ক নেশনস লিগ পর্তুগাল হোর্হে জেসাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…