বাংলাদেশ

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এসময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পরে শ্রমিকরা বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়েন। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে মিরপুর-১ এলাকায় জড়ো হন পোশাকশ্রমিকরা। পরে মিছিল নিয়ে মিরপুর-১০-এর দিকে অগ্রসর হন তারা। শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে মিরপুর থানার সামনে তাদের আটকে দেয় পুলিশ। এসময় শ্রমিকরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পরে শ্রমিকরা বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়েন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে বিভিন্ন গলিতে অবস্থান নেয় পুলিশ। এই ঘটনায় ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এর আগে, সকাল ৯টার দিকে মিরপুর-১১ নম্বরে মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে জড়ো হওয়ার চেষ্টা করেন পোশাকশ্রমিকরা। তবে পুলিশের বাধা ও অতিরিক্ত উপস্থিতির কারণে তারা মূল সড়কে যেতে পারেননি।

বিষয়:পুলিশ পোশাকশ্রমিক বিক্ষোভ মিরপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…