বিনোদন

‘সাঁকোটা দুলছে’র জন্য আয়ারল্যান্ডে পুরস্কৃত ইশতিয়াক

‘সাঁকোটা দুলছে’র জন্য আয়ারল্যান্ডে পুরস্কৃত ইশতিয়াক

আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালনার জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন বাংলাদেশের তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘‘সাঁকোটা দুলছে’ এই স্বীকৃতি এনে দিয়েছে।

৯ থেকে ১৫ নভেম্বর আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত হয় উৎসবটির ১৪তম আসর। ১৫ নভেম্বর ঘোষিত পুরস্কারের তালিকায় ‘সাঁকোটা দুলছে’ ছবির জন্য জিহাদের হাতে ওঠে ‘বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার: শ্রেষ্ঠ পরিচালক’।

‘সাঁকোটা দুলছে’র জন্য আয়ারল্যান্ডে পুরস্কৃত ইশতিয়াকচলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ জিহাদ। প্রযোজনা করেছেন অভিনেতা মনোজ প্রামাণিক।

গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, স্বপ্ন ও মুক্তির আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি। পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা, ধর্মীয় রক্ষণশীলতা, কুসংস্কার ও সামাজিক বিধিনিষেধের বাস্তবতা চলচ্চিত্রটিতে উঠে এসেছে স্বতন্ত্র কাব্যিক ভাষায়।

‘সাঁকোটা দুলছে’র জন্য আয়ারল্যান্ডে পুরস্কৃত ইশতিয়াক২০২৬ সালে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে বিশ্ব প্রিমিয়ারের মধ্য দিয়ে শুরু হয় ‘সাঁকোটা দুলছে’র আন্তর্জাতিক যাত্রা। এই উৎসবে গোল্ডেন গোবলেট পুরস্কারসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে ছবিটি অর্জন করেছে একাধিক স্বীকৃতি।

এ ছাড়া ছবিটি নির্বাচিত হয়েছে ৪৭তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক সমালোচক সপ্তাহের প্রতিযোগিতা বিভাগ, ৩৪তম এনার্গাক্যামেরিমেজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দুটি প্রতিযোগিতা বিভাগ, ৩২তম মিনস্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘লিস্তাপাদ’-এর সিনেমা অব দ্য ইয়াং বিভাগ এবং ২১তম জগজা-নেটপ্যাক এশিয়ান চলচ্চিত্র উৎসবের এশিয়ান পার্সপেক্টিভস বিভাগে। মিনস্ক উৎসবে ছবিটি ছয়টি পুরস্কারের জন্য মনোনয়নও পেয়েছে।

বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান মনপাচিত্র এবং জার্মানির মোগাদর ফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ৮০ মিনিটের বাংলা ভাষার চলচ্চিত্রটি। এর সহযোগী প্রযোজক ক্রিস্টোফ থোকে, সহপ্রযোজক ফজলে হাসান শিশির এবং পরামর্শক প্রযোজক আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ও প্রোগ্রামার ডার্সি প্যাকুয়েট।

ছবিটিতে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া আক্তার, মুনসিফ মিম, অশোক বেপারী, পঙ্কজ পালিত, রবিউস সানিসহ অনেকে।

চিত্রগ্রহণ করেছেন সামিউল করিম সুপ্তক, সম্পাদনায় হাসিব আহমেদ, রং বিন্যাসে চিন্ময় রায়, শব্দ পরিকল্পনা ও মিশ্রণে শৈব তালুকদার এবং সংগীতে সায়ন মাংসাং।

বিষয়:ইশতিয়াক জিহাদ গ্রামীণ জিহাদ ডাবলিন সাঁকোটা দুলছে সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…