অপরাধ

উত্তরায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্বৃত্তদের আগুন

উত্তরায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্বৃত্তদের আগুন

ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া।

রাজধানীর উত্তরায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার ১৬ নভেম্বর রাত ১টা ৩ মিনিটে উত্তরা ১৫ নম্বর সেক্টরের রোড-৩/বি, বাড়ি-০৫-এ অবস্থিত পাসপোর্ট অফিসের ভেতরে এ ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বোতল হাতে এক যুবক পাসপোর্ট কার্যালয়ের গেটের ভেতরে দাহ্য পদার্থ ঢালছেন। এরপর তার সঙ্গে থাকা আরেক যুবক দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই পাসপোর্ট অফিসের কম্পাউন্ডের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। পরে দুজনকে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা যায়।

আজ মঙ্গলবার তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, রিকশায় করে আসা দুই অজ্ঞাতপরিচয় যুবক বোতল থেকে দাহ্য পদার্থ ঢেলে পাসপোর্ট অফিসে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও এর আগেই পালিয়ে যান তারা।

ওসি আরও জানান, এ ঘটনায় মঙ্গলবার দুপুর সোয়া ১টা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি।

বিষয়:উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস দাহ্য পদার্থ দুর্বৃত্তদের আগুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…