জনপদ

আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, বহু কারখানায় ছুটি ঘোষণা

আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, বহু কারখানায় ছুটি ঘোষণা

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টাকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। নিরাপত্তার স্বার্থে অন্তত ১৫টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার জামগড়া, নিশ্চিন্তপুর, নরসিংহপুর ও জিরাবো এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা ৩০ হাজার টাকা ন্যূনতম মাসিক মজুরির দাবিতে সড়কে নামার চেষ্টা করেন। একপর্যায়ে জামগড়া এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন এবং সড়ক অবরোধের চেষ্টা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ ও শিল্প পুলিশের পাশাপাশি ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিষয়:আশুলিয়া ধাওয়া-পাল্টা ধাওয়া পুলিশ শ্রমিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…