ফুটবল

ক্যারিককে ছাঁটাই করল ম্যানচেস্টার ইউনাইটেড

ক্যারিককে ছাঁটাই করল ম্যানচেস্টার ইউনাইটেড

নতুন মৌসুম ২০২৬-২৭ এ ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ম্যানচেস্টার ইউনাইটেডের হতাশাজনক পারফরম্যান্স চলছে। মৌসুমে দলটি মাত্র একটি জয় তুলে আপাতত অবনমনের তালিকায় রয়েছে। এ কারণে বরখাস্ত হয়েছেন দলটির হেড কোচ মাইকেল ক্যারিক। অথচ গত মৌসুমে দলের দায়িত্ব নিয়ে দলকে সেরা তিনে রেখেছিলেন। 

ক্যারিকের বিদায়ের মূল কারণ চলতি মৌসুমের বিপর্যয়কর ফলাফল। শুরু থেকে ধারাবাহিকভাবে হারতে থেকে পয়েন্ট টেবিলের তলানিতে নেমে গেছে। দলটির বর্তমান অবস্থান ১৭তে। এ ধরণের ফলাফলের কারণে মৌসুমের অর্ধেক সময় পার হওয়ার আগেই এ সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

এ বছরের জানুয়ারিতে অর্ন্তবর্তীকালীন কোচের দায়িত্ব থেকে পূর্ণকালীন কোচের দায়িত্ব পান। তবে গত মৌসুমের শেষ ১৭ ম্যাচের ১২টিতেই জিতেছিলেন ক্যারিক। দলকে পৌঁছে দিয়েছিলেন লিগের তৃতীয় স্থানে। দীর্ঘ দিন পর ম্যানচেস্টার ইউনাইটেড সুযোগ পায় চ্যাম্পিয়ন্স লিগে খেলার। কিন্তু নতুন মৌসুমে সেই ধারা বজায় রাখতে পুরোপুরি ব্যর্থ হয় তার দল।

ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, দলের আশা পূরণে এ পরিবর্তন জরুরি ছিল। ক্যারিককে ক্লাবের কিংবদন্তি অভিহিত করে তার পেশাদারিত্বের প্রতি সম্মান জানিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। পরবর্তী কোচ হিসেবে বেশ কয়েকজনের নাম শোনা গেলেও মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান হেড কোচ মরিসিও পচেত্তিনোর নাম জোরালোভাবে আলোচনায় আছে।

বিষয়:মাইকেল ক্যারিক ম্যানচেস্টার ইউনাইটেড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…