ফুটবল

এইসব বিষয় না মানলে এমবাপেকে গালি দেয়া দর্শকের ১১ মাসের জেল হবে

এইসব বিষয় না মানলে এমবাপেকে গালি দেয়া দর্শকের ১১ মাসের জেল হবে

গত বছর আগস্টে লা লিগার একটি ম্যাচে কাইলিয়ান এমবাপের প্রতি বর্ণবাদী আচরণ করা এক সমর্থককে দোষী সাব্যস্ত করে ১১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এই দণ্ডটি স্থগিত রাখা হয়েছে। তার পাশাপাশি তাকে স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা ও জরিমানা করা হয়েছে।

এই কারাদণ্ডের স্থগিতাদেশের শর্ত হল, অভিযুক্ত ওই সমর্থক আগামী দুই বছর কোনো আনুষ্ঠানিক ক্রীড়া প্রতিযোগিতার সময় ফুটবল স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না। অর্থাৎ, স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করলে তাকে ১১ মাস কারাভোগ করতে হবে।

২০২৫ সালে কার্লোস তারতিয়ের স্টেডিয়ামে রিয়াল ওভিয়েদোর বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৩-০ ব্যবধানের জয়ের ম্যাচে এই ঘটনা ঘটে। ওই ম্যাচে এমবাপে দুটি গোল করেছিলেন। সেই ম্যাচে এমবাপে বর্ণবাদী আচরণের শিকার হন।

ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে এমবাপে গোল করার পর গ্যালারিতে থাকা এক ব্যক্তি তাকে লক্ষ্য করে বিভিন্ন শব্দ উচ্চারণ করেন ও অঙ্গভঙ্গি প্রদর্শন করেন। ম্যাচ শেষে লা লিগা কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়।

রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, ‘মেস্তাল্লা, সন মইক্স, ভায়েকাস এবং হোসে জোরিয়া স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্যের ঘটনায় যে আইনি রায়গুলো এসেছিল, এটি তার ধারাবাহিকতায় আরও একটি অপরাধমূলকদণ্ড।’

‘এই মামলায় রিয়াল মাদ্রিদ ব্যক্তিগত বাদী হিসেবে ভূমিকা পালন করেছে এবং অনুরূপ অন্যান্য ঘটনাতেও তারা একই ভূমিকা অব্যাহত রেখেছে। ফুটবল ও খেলাধুলা থেকে বর্ণবাদ নির্মূল করতে এবং যেকোনো ধরনের বর্ণবাদী আচরণ দূর করতে ক্লাবটি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।’

বিষয়:কাইলিয়ান এমবাপে কারাদণ্ড বর্ণবাদী আচরণ রিয়াল ওভিয়েদো রিয়াল মাদ্রিদ লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…