ফুটবল

মোস্তাকিমের গোলে ম্যাকাওকে হারাল বাংলাদেশ

মোস্তাকিমের গোলে ম্যাকাওকে হারাল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। সিরিয়ার বিপক্ষে হেরেছিল। দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে দারুণ প্রত্যাবর্তন করে। ধারাবাহিকতা ধরে রেখে তৃতীয় ম্যাচে ম্যাকাওকে ১-০ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সংযুক্ত আরব আমিরাতের সৌদ বিন সাকার আল কাসিমি স্টেডিয়ামে ম্যাকাওয়ের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। প্রথমার্ধে গোলশূন্য থেকে বিরতিতে যায় দুদল।

বিরতি থেকে ফিরে এসে ৬৮ মিনিটে বাংলাদেশকে লিড এনে দেয় মোস্তাকিম। ম্যাচে আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে কোচ লুডভিক ডি ক্রুইফ শিষ্যরা।

বিষয়:অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই বাংলাদেশ ম্যাকাও সৌদ বিন সাকার আল কাসিমি স্টেডিয়াম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…