ক্রিকেট

তৃতীয় দিনের দুই সেশন ভেস্তে গেল বৃষ্টিতে, বাংলাদেশ ১৪ রানে এগিয়ে

তৃতীয় দিনের দুই সেশন ভেস্তে গেল বৃষ্টিতে, বাংলাদেশ ১৪ রানে এগিয়ে

জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনের দুটি সেশন ভেস্তে গেছে বৃষ্টিতে। মধ্যাহ্ন বিরতির পর বৃষ্টি নামে। এরপর আর মাঠে গড়ায়নি একটি বলও। অপেক্ষা করেও লাভ হয়নি। শেষ অবধি স্টাম্পস ঘোষণা হয়েছে তৃতীয় দিনের খেলা। এদিন বাংলাদেশের সাফল্য ৩ উইকেট, অন্যদিকে রায়ান রিকেলটনের ফিফটিতে ভর করে ছুঁটছে সাউথ আফ্রিকা। এখনও ১৪ রানে এগিয়ে বাংলাদেশ।

দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টসে জিতে রোববার আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ১০১.২ ওভারে ৪০০ রানে থেমেছে প্রথম ইনিংস। সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড এটি। আগের সর্বোচ্চ ছিল ৩২৬ রান, ২০১৫ সালে চট্টগ্রামে। জবাবে নেমে ৯০ ওভারে ৭ উইকেটে ৩৮৬ রান তুলেছে সাউথ আফ্রিকা। রিকেলটন ৫৬ রানে এবং কাগিসো রাবাদা ৫ রানে চতুর্থ দিন শুরু করবেন।

৬২ ওভারে ৪ উইকেটে ২৮৭ রানে তৃতীয় দিন ব্যাটে নামে সাউথ আফ্রিকা। বাভুমা ১৯ রানে এবং রায়ান রিকেলটন ৭ রানে শুরু করেন। এই জুটিতে ৭৯ রান যোগ করেন দুজনে। দলীয় ৩৫৮ রানে চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে ওঠে যান টেম্বা বাভুমা। তার আগে ১০৫ বলে ৪৯ রান করেন। এরপর দ্রুতই তিনটি সাফল্য পায় বাংলাদেশ। উইয়ান মুল্ডার (০) এবং মার্কো জানসেনকে (৮) ফেরান তাসকিন। দলীয় ৩৭৬ রানে শিমন হার্মারকে (১) ফেরান হাসান। পরে রাবাদাকে নিয়ে প্রথম সেশন পার করেন রিকেলটন। তার আগে তুলে নেন ক্যারিয়ারে দ্বিতীয় টেস্ট ফিফটি। এরপর বৃষ্টিতে ভেস্তে যায় দিনের বাকি দুই সেশন।

সোমবার দ্বিতীয় দিনের প্রথম সেশনের শেষ দিকে ব্যাটে নামে সাউথ আফ্রিকা। দ্বিতীয় ওভারে তৃতীয় বলে সাফল্য এনে দেন হাসান মাহমুদ। এইডেন মার্করাম ফেরেন ৪ রান করে। সেশনের বাকি সময়টা কাটিয়ে দেন অ্যাকারম্যান ও হামজা। দ্বিতীয় সেশনের পুরোটাও কাটিয়ে দেন তারা। গড়েন ২০২ রানের জুটি।

তৃতীয় সেশনে ৪৩.৫ ওভারে দলীয় ২০৭ রানে হামজাকে ফিরিয়ে জুটি ভাঙেন মুমিনুল হক। ১২৯ বলে ৮৩ রান করেন। ৫৪.১ ওভারে অ্যাকারম্যানকে দ্বিতীয় শিকার বানান হাসান। প্রোটিয়া ব্যাটার ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে তাসকিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ২১ চার ও ১ ছক্কায় ১৬৪ বলে ১৫৭ রান করেন।

৫৯তম ওভারের শেষ বলে ম্যাথিউ ব্রিটজকের উইকেট তুলে নেন হাসান। লিটনের হাতে ক্যাচ দেন ব্রিটজকে। ২ রান করেন। পরে বাভুমা ও রিকেলটন মিলে দিনের খেলা শেষ করেন।

বাংলাদেশ বোলাদের হয়ে হাসান ৪ উইকেট, তাসকিন ২ উইকেট এবং মুমিনুল নেন ১ উইকেট।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাটারদের মধ্যে সেঞ্চুরি করেন দুজন। তাওহীদ হৃদয় ২২৭ বলে ১৩৭, লিটন দাস ১৭৯ বলে ১২০ রান করেন। তানজিদ তামিম করেন ১০৮ বলে ৬৭ রান।

প্রথম ইনিংসে প্রোটিয়াদের হয়ে রাবাদা ৫ উইকেট, ডেন পিটারসন ৪ উইকেট এবং মার্কো জানসেন নেন এক উইকেট।

বিষয়:জোহানেসবার্গ টেস্ট বাংলাদেশ রিকেলটন লিটন সাউথ আফ্রিকা হৃদয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…