যুদ্ধের প্রস্তুতি হিসেবে সীমান্তে ‘ব্ল্যাকআউট’ মহড়া ভারতের

পাকিস্তান ও ভারতের পতাকা দেখাচ্ছে সৈন্যরা, উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বোঝাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
কাশ্মীরের পেহেলগামে হত্যাকাণ্ডের পর ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা বাড়ছে। এরই মধ্যে যুদ্ধের সময়ে বা প্রস্তুতি হিসেবে সীমান্তে ‘ব্ল্যাকআউট’ মহড়া করেছে ভারত। এছাড়া বন্ধ হয়ে গেছে দুই দেশের মধ্যে বাণিজ্যসহ নানা চুক্তি।
সোমবার (৫ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিসহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রোববার রাত ৯টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত আধঘণ্টার জন্য সীমান্তে সব আলো বন্ধ করে ‘ব্ল্যাকআউট’ মহড়া করেছে ভারত।
এদিকে, ভারতের আগ্রাসী আচরণ ও উস্কানিমূলক বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যাওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। এমনকি পেহেলগাম কাণ্ড নিয়ে আজ সোমবার পার্লামেন্টে অধিবেশন ডেকেছে ইসলামাবাদ।
এছাড়া চলমান পরিস্থিতিতে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। রোববার সর্বদলীয় বৈঠক করেন ভারত সরকার। তবে এ বিষয়ে বিস্তারিত এখনও কিছু জানা যায়নি।
প্রতিবেদনে বলা হয়, রোববার রাতে পাঞ্জাবের ফিরোজপুরে ক্যান্টনমেন্ট এলাকায় রাত ৯টায় আলো বন্ধ রেখে ‘ব্ল্যাকআউট’ মহড়া করা হয়েছে। সাধারণত যুদ্ধের সময়ে বা যুদ্ধের প্রস্তুতি হিসেবে ‘ব্ল্যাকআউট’ মহড়া করা হয়।






