ফুটবল

পাকিস্তানের বিপক্ষে ৫-৬টি গোল আশা করেছিলেন ভারত কোচ

পাকিস্তানের বিপক্ষে ৫-৬টি গোল আশা করেছিলেন ভারত কোচ

সাফ চ্যাম্পিয়নশিপে উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা করেছে ভারত। প্রথমার্ধে সোহাইল আহমেদ ভাটের জোড়া গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। দ্বিতীয়ার্ধে পাকিস্তান দুই গোল শোধ করলেও শেষপর্যন্ত ৩-২ গোলে ম্যাচ হারে তারা। এই ম্যাচে ভারতের লক্ষ্য ছিল বড় ব্যবধানে জয়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন ভারতের প্রধান কোচ নওশাদ মুসা। এই ম্যাচে অন্তত ৫ থেকে ৬ টা গোল দেয়ার আশা ছিল ভারতীয় কোচের।

বলেছেন, ‘আমি আশাবাদী ছিলাম। প্রথমার্ধে আমরা যেভাবে খেলছিলাম, যদি আমরা একই তীব্রতা বজায় রাখতে পারতাম এবং যেভাবে সুযোগ তৈরি করেছিলাম, তাতে আমরা আরও গোল করতে পারতাম। খেলা শুরু হওয়ার পর, আমরা গোল পাওয়া শুরু করার পর, আমি অন্তত ৫ থেকে ৬টি গোল আশা করছিলাম।’

বিষয়:নিরাপত্তা ভারত-পাকিস্তান সংবাদ সম্মেলন সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…