ফুটবল

‘আমি কোনো সমস্যা দেখছি না’, বাংলাদেশে নিরাপত্তা নিয়ে ভারত কোচ

‘আমি কোনো সমস্যা দেখছি না’, বাংলাদেশে নিরাপত্তা নিয়ে ভারত কোচ

সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে নেমেছিল ভারত ও পাকিস্তান। প্রথম ম্যাচে ৩-২ গোলে পাকিস্তানকে হারিয়েছে ভারত। যোগকরা সময়ে দুই গোল করে ম্যাচ জমিয়ে তুলেছিল পাকিস্তান। 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসেন ভারতের প্রধান কোচ নওশাদ মুসা। তার কাছে ক্রিকেট দলের বাংলাদেশে না আসা নিয়ে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয় তারা কোন নিরাপত্তা শঙ্কা দেখেছেন কিনা?

ভারতের কোচ বলেন, ‘মোটেও না, কিছু না। কারণ একটি বিষয় ছিল, আমাদের নিরাপত্তা কর্মকর্তা যিনি সবসময় আমাদের সাথে থাকেন, তিনি আগেই আমাদের একা বাইরে না যেতে এবং অন্যান্য বিষয়ে সতর্ক করেছিলেন।’

‘যেহেতু আমাদের ম্যাচ ছিল, তাই ম্যাচ না থাকা অবস্থায় আমরা বাইরে যাচ্ছি না। তাছাড়া আমরা ভ্রমণ করছি, গতকাল আমরা অনুশীলনে গিয়েছি, আজ ম্যাচ খেলেছি-আমাদের কোনো সমস্যা হয়নি। আমি কোনো সমস্যা দেখছি না। আমি জানি না ক্রিকেট লেভেল কেমন, তাই এ বিষয়ে আমার জানা নেই।’

আয়োজকদের ব্যবস্থাপনা নিয়ে নওশাদ বলেন, ‘দেখুন, উভয় দল শ্রীলঙ্কা এবং আমরা একই সময়ে হোটেলে পৌঁছেছিলাম। আমরা প্রায় ৩:০০, ৩:১৫, ৩:৩০-এর দিকে পৌঁছেছি এবং রুম পেয়েছি ৮:০০ টায়। হ্যাঁ, তাদের কিছু সমস্যা হচ্ছিল, আমি জানি না তাদের পেমেন্ট করা হয়নি বা অন্য কিছু, তাই এটিই ছিল সবচেয়ে বড় উদ্বেগের বিষয়।’

বিষয়:নিরাপত্তা ভারত-পাকিস্তান সংবাদ সম্মেলন সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…