ক্রিকেট

ফিটনেসের জন্য খ্যাত অ্যাশেজ খেলা পেসার ফ্রাঙ্ক মারা গেছেন

ক্রিকেট খেলছেন খেলোয়াড়রা, একটি ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট খেলোয়াড়রা মাঠে খেলছেন, একটি ম্যাচের দৃশ্য, কালো-সাদা ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অস্ট্রেলিয়ার সাবেক পেসার ফ্রাঙ্ক মিশন মারা গেছেন। ১৯৬০-৬১ মৌসুমে অজিদের হয়ে অভিষেক ছিল তার। বয়স হয়েছিল ৮৫ বছর। গোড়ালির চোটের কারণে নিউসাউথ ওয়েলসের পেসারের ক্যারিয়ার দীর্ঘ হয়নি।

অস্ট্রেলিয়ার হয়ে ৫টি টেস্ট খেলেছিলেন ফ্রাঙ্ক। ১৯৬১ সালের অ্যাশেজে অভিষেক হয়েছিল। ৫ টেস্টে ১৬ উইকেট নিয়েছিলেন। ক্যারিয়ারসেরা বোলিং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৫৮ রানে ৪ উইকেট।

ফ্রাঙ্ককে ক্রিকেটে ফিটনেসের পথিকৃৎ বলা হয়। একজন দুর্দান্ত ক্রীড়াবিদ ছিলেন। কিংবদন্তি অস্ট্রেলিয়ান অ্যাথলেটিকস কোচ পার্সি সেরুটির সাথে প্রশিক্ষণ নিয়েছিলেন। তার অ্যাথলেটিকস পটভূমি নিয়েই ক্রিকেটে যোগ দিয়েছিলেন।

ফ্রাঙ্কের মৃত্যুতে শোক জানিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ইয়ান চ্যাপেল। নিউসাউথ ওয়েলসের প্রধান নির্বাহী লি জার্মোন শোক প্রকাশ করেছেন। ফ্রাঙ্কের ছেলে ডেভিড মিশন ১৯৯৮-২০০০ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার ছেলেদের দলের ফিটনেস উপদেষ্টা ছিলেন।

বিষয়:অস্ট্রেলিয়া ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ চ্যাপেল ডেভিড ফ্রাঙ্ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…