চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোজিনহার নতুন ঠিকানা হচ্ছে মেসিদের মিয়ামি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪০ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় উঠে আসা কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক জোসিমার জোসে এভোরা দিয়াসকে (ভোজিনহা) দলে টানতে আগ্রহ দেখিয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ক্লাবটির সহ-মালিক ডেভিড বেকহ্যামের নেতৃত্বাধীন ব্যবস্থাপনা ইতোমধ্যে ৪০ বর্ষী গোলরক্ষককে নিয়ে পরিকল্পনা শুরু করেছে।

বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার বিপক্ষে ভোজিনহার অসাধারণ গোলরক্ষণের প্রদর্শনী ফুটবলবিশ্বের নজর কেড়েছে। লিওনেল মেসিদের বিপক্ষে একের পর এক দুর্দান্ত সেভ করে তিনি কেপ ভার্দেকে লড়াইয়ে টিকিয়ে রাখেন এবং ম্যাচ হারলেও নিজের পারফরম্যান্সের মাধ্যমে প্রশংসা কুড়ান।

প্রতিবেদন অনুযায়ী, পর্তুগিজ ক্লাব জিডি শাভেস-এর সঙ্গে ভোজিনহার চুক্তির মেয়াদ ৩০ জুন ২০২৬ শেষ হয়েছে। ফলে তিনি বর্তমানে ফ্রি এজেন্ট। এতে কোন ট্রান্সফার ফি ছাড়াই তাকে দলে নেয়ার সুযোগ পাচ্ছে ইন্টার মিয়ামি, যা ক্লাবটির জন্য বড় সুবিধা হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এমএলএসের বেতন কাঠামোর মধ্যেও এই সম্ভাব্য চুক্তি বাস্তবায়ন করা সম্ভব। তাই আলোচনা ইতিবাচক দিকেই এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারলে ভোজিনহার জন্য এটি হবে ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন। বিশ্বকাপে যার বিপক্ষে গোলপোস্ট সামলেছেন, সেই কিংবদন্তি মেসির সঙ্গে একই দলে খেলার সুযোগ মিলতে পারে তার। ভোজিনহার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, মেসির সঙ্গে একই ড্রেসিংরুম ভাগাভাগি করার সুযোগকে তিনি নিজের দীর্ঘ ক্যারিয়ারের স্বপ্নপূরণ হিসেবে দেখছেন।

এর আগে স্পেনের বিপক্ষেও অতিমানবীয় পারফরম্যান্সে ম্যাচসেরা হন তিনি। এরপর তার মায়ের যুক্তরাষ্ট্রে আসতে না পারার কথা প্রকাশ্যে আনেন। বলেন অর্থাভাবে মায়ের ভিসা করাতে পারেননি। এমন খবরের পর ৪০ বর্ষী গোলকিপারের মাকে ভিসার ব্যবস্থাও করে দেয় স্বাগতিক যুক্তরাষ্ট্র। এবার সবকিছু ঠিকভাবে এগোলে যুক্তরাষ্ট্রেরই ক্লাবে খেলবেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেপ ভার্দেফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোভোজিনহামিয়ামিমেসিলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে বায়ুচাপের প্রভাব, চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত

জুলাই ২৯, ২০২৬

যেভাবে সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

জুলাই ২৯, ২০২৬
রাজনীতির ছত্রছায়ায় বিস্তার; ৩২ মামলার আসামি অবশেষে র‍্যাবের জালে

পাতি মাস্তান থেকে শীর্ষ সন্ত্রাসী: কে এই লেদু হাসান?

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ায় টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই ২৯, ২০২৬

পাকিস্তানে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, হারিয়েছে স্বর্ণ

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT