এক চমক ও দুই প্রত্যাবর্তন ‘মেসি পরবর্তী’ প্রথম আর্জেন্টিনা দলে
নভেম্বরে দুই প্রীতি ম্যাচের দল

লিওনেল মেসি অবসরের পর প্রথমবার দল ঘোষণা করল আর্জেন্টিনা। লিওনেল স্কালোনি বছরের শেষ দুটি প্রীতি ম্যাচের জন্য ২৮ জনের দল দিয়েছেন। নভেম্বরের মাঝামাঝিতে উরুগুয়ে এবং কোস্টারিকার বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা।
দলে বড় চমক অ্যারন আনসেলমিনোর। ২১ বর্ষী ডিফেন্ডারের জাতীয় দলে প্রথম ডাক। পাশাপাশি গঞ্জালো মন্টিয়েল ও মারিয়ানো ট্রয়লো আবারও দলে ফিরেছেন। ডাক পাননি রদ্রিগো ডে পল এবং জিওভানি লে সেলসো। পেশির চোটে বাদ পড়েছেন লৌতারো মার্টিনেজ ও অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো।
এমিলিয়ানো মার্টিনেজের উপস্থিতি বিশেষভাবে উল্লেখযোগ্য। চোয়ালের ভয়াবহ চোটে অস্ত্রোপচারের মধ্য দিয়ে যাওয়া গোলরক্ষক চেলসির হয়ে এখনও মাঠে নামতে পারেননি। তবে স্কালোনি শেষ পর্যন্ত তার খেলতে না পারার সম্ভাবনা মাথায় রেখে আরও তিনজন গোলরক্ষককে ডেকেছেন।
অন্যদিকে, মারিয়ানো দ্বিতীয়বার আর্জেন্টিনা দলে ডাক পেলেন। ২০২৫ সালের মে’তে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে স্কালোনি তাকে নিয়েছিলেন। সেবার কোন ম্যাচে খেলার সুযোগ পাননি।
বছরের শেষ ফিফা আন্তর্জাতিক বিরতিতে ১৩ নভেম্বর লা বোম্বোনেরাতে উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ১৭ নভেম্বর করদোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনা দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুল্লি, হুয়ান মুসো, সান্তিয়াগো বেলট্রান
ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, অগাস্টিন গিয়া, অ্যারন আনসেলমিনো, মারিয়ানো ট্রোইলো, লিওনার্দো বলের্দি, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, রোমান ভেগা, ভ্যালেন্টিন বার্কো।
মিডফিল্ডার: ম্যাক্সিমো পেরোন, ইজিকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফের্নান্দেজ, নিকো পাজ, ইজিকুয়েল ফের্নান্দেজ, থিয়াগো আলমাদা।
ফরোয়ার্ড: ফ্রাঙ্কো মাস্তানতুওনো, জুলিয়ানো সিমিওনে, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, মাতিয়াস সোলে, সান্তিয়াগো কাস্ত্রো, জুলিয়ান আলভারেজ, হোসে ম্যানুয়েল লোপেজ।





