মেসি-রোনালদোকে নিয়ে ফিফপ্রোর বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকা, স্পেনের কয়জন

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব প্রফেশনাল ফুটবলার্স (ফিফপ্রো) ২০২৬ সালের বিশ্ব একাদশ গঠনের জন্য মনোনীত ২৬ জনের তালিকা প্রকাশ করেছে। ফেডারেশনের ওয়েবসাইট তথ্য, ৭৩টি দেশের মোট ১৯,৮০৬ জন পেশাদার ফুটবলার বর্ষসেরা দল নির্বাচনের জন্য ভোট দিয়েছেন। সংক্ষিপ্ত স্কোয়াডে নাম আছে ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির।
ছেলেদের স্কোয়াডের সংক্ষিপ্ত তালিকায় থাকা ২৬ জন তাদের সতীর্থদের থেকে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। এটি ২০২৫ সালের ৪ আগস্ট থেকে ২০২৬ সালের ১৯ জুলাই পর্যন্ত তাদের পারফরম্যান্স ধরা হয়েছে। তালিকায় সবচেয়ে বেশি স্পেনের ৬ জন, দ্বিতীয় সর্বোচ্চ ৪ জন ফ্রান্সের। আর্জেন্টিনার আছে ৩ জন, জার্মানির কেউ নেই।
তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রত্যেক খেলোয়াড়কে এই সময়ের মধ্যে অন্তত ৩০টি অফিসিয়াল ম্যাচে অংশ নিতে হয়েছে। নিজ নিজ পজিশনে সবচেয়ে বেশি ভোট পাওয়া ১১ জন খেলোয়াড়কে নিয়ে গঠিত হবে ছেলেদের বিশ্ব একাদশ। ৯ নভেম্বর সোমবার ফিফপ্রো ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে প্রকাশ করা হবে।
এই দলে থাকবেন একজন গোলরক্ষক, তিনজন ডিফেন্ডার, তিনজন মিডফিল্ডার এবং তিনজন ফরোয়ার্ড, যারা নিজ নিজ ভূমিকায় সর্বোচ্চ ভোট পেয়েছেন। বাকি থাকা আউটফিল্ড খেলোয়াড়দের মধ্যে যিনি সবচেয়ে বেশি ভোট পেয়েছেন, তিনি একাদশ খেলোয়াড় হিসেবে দলে জায়গা করে নেবেন।
২০২৬ সালের ফিফপ্রো স্কোয়াড
গোলরক্ষক: থিবো কোর্ত্তয়া, এমিলিয়ানো মার্টিনেজ, ডেভিড রায়া
ডিফেন্ডার: পাউ কুবারসি, মার্ক কুকুরেয়া, ভার্জিল ফন ডাইক, গ্যাব্রিয়েল, আশরাফ হাকিমি, নুনো মেন্দেস, উইলিয়াম সালিবা, ডেওট উপামেকানো।
মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম, ব্রুনো ফের্নান্দেস, এনজো ফের্নান্দেস, পেদ্রি, ডেক্লান রাইস, রদ্রি, ভিতিনহা।
ফরোয়ার্ড: আর্লিং হালান্ড, হ্যারি কেইন, খাবিচা কাভারেস্কেলিয়া, কাইলিয়ান এমবাপে, লিওনেল মেসি, মাইকেল ওলিসে, ক্রিস্টিয়ানো রোনালদো, লামিন ইয়ামাল।





