আন্তর্জাতিক

নেপালে কুকুরদের নিয়ে বিশেষ উৎসব

নেপালে কুকুরদের নিয়ে বিশেষ উৎসব

ছবি: সংগৃহীত

মানুষের প্রতি কুকুরের আনুগত্য, ভালোবাসা, বন্ধুত্ব এবং বিশ্বস্ততাকে সম্মান জানাতে এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে নেপালে উদযাপিত হয়েছে বার্ষিক কুকুর পূজা উৎসব।

রোববার (৮ নভেম্বর) সনাতন ধমাবলম্বীদের দ্বীপাবলি উৎসবের দ্বিতীয় দিনে কুকুরদের জন্য এই পুজা করা হয়, যা কুকুর তিহার নামে পরিচিত।

নেপালের সনাতন ধর্মাবলম্বীরা কুকুরকে যমরাজের দূত হিসেবে বিশ্বাস করেন। তারা মনে করেন, কুকুর পূজা করলে যমরাজ সন্তুষ্ট হবেন।

কথিত আছে, রাজা যুধিষ্ঠিরের স্বর্গযাত্রায় একটি কুকুর তার সঙ্গী হয়েছিল এবং রাজা কুকুরটিকে ছাড়া স্বর্গে প্রবেশ করতে অস্বীকার করেন। এই কাহিনীটিকে আনুগত্য ও ন্যায়পরায়ণতার প্রতীক হিসেবে বিবেচনা করেই এই উৎসব পালন করা হয়।

উৎসবের দিন সকালে প্রথমে কুকুরদের ভালোভাবে গোসল করানো হয়। এরপর পূজা- অর্চনা শেষে তাদের মাংস, দুধ, ডিম, মিষ্টি ও বিভিন্ন সুস্বাদু খাবার খেতে দেওয়া হয়। এই উৎসবে গাঁদা ফুলের মালা এবং মাথায় সিঁদুরের টিপ পরিয়ে বিভিন্ন আচার-অনুষ্ঠানের মাধ্যমে পোষা কুকুর ছাড়াও রাস্তার অবহেলিত পথকুকুরদেরও সম্মান জানানো হয়। তাছাড়া কাঠমান্ডুতে সশস্ত্র পুলিশ বাহিনীর কুকুর কেন্দ্রের প্রশিক্ষকেরা তাদের প্রশিক্ষণ কুকুরদের নিয়েও এই উৎসব উদযাপন করেন।

বিষয়:কুকুর কুকুর তিহার কুকুর পূজা নেপালে কুকুরদের নিয়ে উৎসব রাজা যুধিষ্ঠির

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…