ফুটবল

বিদায়ের দিনে রোনালদোকে নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি

বিদায়ের দিনে রোনালদোকে নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিংবদন্তির এ ঘোষণার পর হৃদয়স্পর্শী বার্তা দিয়েছেন পর্তুগিজ প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই খেলোয়াড় কয়েক দশক ধরে যে অবদান রেখেছেন তার জন্য রাষ্ট্রপ্রধানরা তাকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

পর্তুগালের প্রেসিডেন্ট আন্তোনিও হোসে সেগুরো সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘পর্তুগালের পক্ষ থেকে আমি ক্রিস্টিয়ানো রোনালদোকে ধন্যবাদ জানাই। তিনি যেভাবে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন তা পর্তুগিজ জনগণকে অনুপ্রাণিত করেছেন। পর্তুগালের নাম বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছেন, তা প্রশংসনীয়। আমি মনে করি ক্রিস্টিয়ানো রোনালদোর ক্রীড়াজীবনের সবচেয়ে কঠিন দিনগুলোর মধ্যে এটি অন্যতম। তবে আমি নিশ্চিত যে, অতীতে বহুবার যেমনটি হয়েছে, এবারও পর্তুগিজ জনগণ তার পাশে রয়েছে।’

রোনালদোকে নিয়ে প্রেসিডেন্টের আরও বলেন, ‘পর্তুগাল সবসময়ই তার ভালোবাসার ওপর ভরসা রাখতে পারবে। প্রতিটি অনুশীলন সেশন, প্রতিটি ম্যাচ এবং প্রতিটি গোল যা সবার মনে আনন্দ ছড়িয়ে দিয়েছে। সেগুলোতে তিনি যে নিষ্ঠা দেখিয়েছেন, ঠিক সেই নিষ্ঠা নিয়েই তিনি সবসময় দেশের প্রতিনিধিত্ব করে যাবেন। শুভকামনা, ক্রিস্টিয়ানো। তোমাকে অনেক ধন্যবাদ’

দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো বলেছেন, ‘পর্তুগালের জন্য মাঠে আপনি যা করেছেন, তা চিরকাল প্রতিধ্বনিত হবে। আর এখন, মাঠের বাইরেও আপনি বিশ্বজুড়ে পর্তুগালের প্রতিনিধিত্ব অব্যাহত রাখবেন।’

বিষয়:অবসর ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…