প্যারিস অলিম্পিকে দারুণ করছেন অস্ট্রেলিয়ার মেয়েরা। সাঁতারে মেয়েদের দুটি ইভেন্ট ও সাইক্লিংয়ে সোনা এসেছে মেয়েদের হাত ধরে। তাসমান পাড়ের দেশটিকে চতুর্থ স্বর্ণপদকের স্বাদ এনে দিলেন জেস ফক্স।
ক্যানোয়িংয়ে মেয়েদের স্লালমের সোনা জিতেছেন ফক্স। গতবারের সোনাজয়ী জার্মানির রিকার্ডা ফুঙ্কের ভুলে এই পদক এসেছে ফক্সের হাতে। নির্দিষ্ট পথে যেতে ভুল করায় ৫০ সেকেন্ড জরিমানা করা হয় ফুঙ্ককে। প্যারিসে অস্ট্রেলিয়ার চতুর্থ স্বর্ণপদক এটি, সবমিলিয়ে ষষ্ঠ পদক।
সোনা জয়েরে পথে ফক্স ৯৬.০৮ সেকেন্ড সময় নিয়েছেন। রৌপ্য জিতেছেন পোল্যান্ডের ক্লাউদিয়া জোয়োলিন্সকা রুপা। গ্রেট ব্রিটেনের কিম্বার্লি উডস জিতেছেন ব্রোঞ্জ।







