চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের গোলরক্ষকের সামনে বড় পরীক্ষা?

মেয়েদের এশিয়ান কাপ ২০২৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১০ অপরাহ্ণ ০১, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের ফুটবলে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৭তম স্থানে আছে চীন। নয়বার এশিয়ান কাপ জিতেছে তারা। দলটির বিপক্ষে মঙ্গলবার নামবে বাংলাদেশ। শক্তির ব্যবধান যে ব্যাপক, বলাই যায়। র‌্যাঙ্কিংয়ে মনিকা-রুপনারা আছেন ১১২ নম্বরে। এমন বাস্তবতার মাঝেও লড়াকু মনোভাব নিয়ে মাঠে নামবেন মেয়েরা, বলছেন গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্বল।

লাল-সবুজদের প্রথম প্রতিপক্ষ চীন, গ্রুপে আছে আরও দুই শক্তিশালী দল নর্থ কোরিয়া ও উজবেকিস্তান। তাদের বিপক্ষে সব বড় পরীক্ষা দিতে হতে পারে দেশসেরা গোলরক্ষক রুপনা চাকমাকে। পরীক্ষায় যেন উতরে যেতে পারেন, সেভাবে প্রস্তুত করছেন মাসুদ আহমেদ।

সিডনির জুবিলি স্টেডিয়ামে রোববার অনুশীলনের ফাঁকে সতর্ক কণ্ঠে উজ্জ্বল বলেছেন, ‘টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি যেসব সমস্যার মুখোমুখি হই, সেগুলোর উপরই জোর দিচ্ছি। ওরা যদি বেসিক বিষয়গুলো ঠিক রাখে, তাহলে মিস করার সুযোগ কম। সারাবছর আমরা যে বিষয়গুলো শিখেছি, সেগুলো সঠিকভাবে প্রয়োগ করতে পারলে ভুলভ্রান্তি কম হবে। আর ভুল কম হলে গোল হজমের সম্ভাবনাও কমে আসবে। খেলোয়াড়রা মোটিভেটেড।’

সবশেষ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে বাংলাদেশ গোল হজম করেছিল কেবল দুটি। এবারও রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মন্ডলরা প্রস্তুত অগ্নিপরীক্ষার জন্য।

আশাবাদী মাসুদ আহমেদ বলেছেন, ‘আমি দূরপাল্লার অনুশীলনটা অনেক আগে থেকেই করছি। গ্রুপিং হওয়ার পর থেকেই দেখেছি ওরা (চীন, নর্থ কোরিয়া ও উজবেকিস্তান) কোথা থেকে অন টার্গেট শুটিং করে বা কোন কোন অ্যাঙ্গেল থেকে কীভাবে ওরা ফিনিশিং টাচগুলো করে। ওগুলো নিয়ে আমরা কাজ করছি। ওগুলো নিয়ে ভালো কাজ হয়েছে এবং দূরপাল্লার শটে আমার মনে হয় না খুব একটা সাফার করবে গোলকিপাররা।’

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার দুপুর ২টায় চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। শুক্রবার দ্বিতীয় ম্যাচে লাল-সবুজদের প্রতিপক্ষ নর্থ কোরিয়া। ৯ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে রূপনা-মিলিরা লড়বেন উজবেকিস্তানের বিপক্ষে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াএশিয়ান কাপ ২০২৬চীনবাংলাদেশরূপনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT