অন্যান্য খেলা

বাংলাদেশ এদিন আর চীনের সাথে পারল না

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি: পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ

বাংলাদেশ এদিন আর চীনের সাথে পারল না

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির চলতি আসরে শেষপর্যন্ত আর কোন ম্যাচ জেতা হল না বাংলাদেশের। গ্রুপপর্বে টানা চার হোঁচটের পর শেষ ম্যাচে চীনের বিপক্ষে ড্র করেছিল লাল-সবুজের দল। বুধবার পঞ্চম স্থান নির্ধারণীতে চীনের বিপক্ষেই আবার হার। ৩-১ গোলে হেরে ছয় দলের মধ্যে ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করলেন আশরাফুল ইসলামরা।

পাঞ্জাবের সুরজিৎ হকি স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারের ১০ম মিনিটে চীনকে লিড এনে দেন ইউলাই ঝাও। দ্বিতীয় কোয়ার্টারের ১৮তম মিনিটে ব্যবধান দিগুণ করেন ইয়াকি ওয়াং। ২২তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে তৃতীয় গোলটি করেন চোনগুং চেন।

তৃতীয় কোয়ার্টারে জালের দেখা পায়নি কোন দল। শেষ কোয়ার্টারে সোহানুর সবুজের গোলে ব্যবধান কিছুটা কমে বাংলাদেশের।

পাঁচ ম্যাচের প্রথম চারটিতে ভারত, জাপান, মালয়েশিয়া এবং সাউথ কোরিয়ার বিপক্ষে কুলিয়ে উঠতে পারেননি বাংলাদেশ। শেষ ম্যাচে চীনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল দলটি। ৬ দলের টুর্নামেন্টে টেবিলের প্রথম চার দল খেলছে সেমিফাইনালে।

বিষয়:এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি চীন পঞ্চম নির্ধারনী ম্যাচ বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…