বিনোদন

মুক্তির চার দিনেই ৫০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’!

মুক্তির চার দিনেই ৫০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’!

বক্স অফিসে দারুণ সাফল্যের পথে এগোচ্ছে রণবীর কাপুর, যশ ও সাই পল্লবী অভিনীথ বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’। মুক্তির প্রথম চার দিনেই বিশ্বব্যাপী ৫০৭ কোটি রুপি আয় করেছে নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটি। এর মধ্য দিয়ে প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’-এর পুুরো সময়ের বিশ্বব্যাপী আয়কেও ছাড়িয়ে গেছে সিনেমাটি। 

গত ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘রামায়ণ’। প্রথম দিন থেকেই দর্শকদের আগ্রহ দেখা গেলেও সপ্তাহান্তে সিনেমাটির ব্যবসায় উল্লেখযোগ্য গতি আসে। মুক্তির প্রথম দিন বিশ্বব্যাপী ১২৮ কোটি রুপি আয় করে সিনেমাটি। এরপর শনিবার সিনেমাটির আয়ের পরিমাণ আরও বাড়ে। রবিবার দীপাবলির ছুটিতেও ভালো ব্যবসা ধরে রাখে এটি।

প্রথম চার দিনে ভারতের বাজারে সিনেমাটির নেট আয় দাঁড়িয়েছে ২৩৯ কোটি রুপি। দেশীয় বাজারে গ্রস আয় ২৮৫ কোটি রুপি। অন্যদিকে, আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ২৩.৭ মিলিয়ন মার্কিন ডলার। সব মিলিয়ে বিশ্বব্যাপী ‘রামায়ণ’র আয় ৫০৭ কোটি রুপি।

এই আয়ের মধ্য দিয়ে প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’-এর বিশ্বব্যাপী মোট আয়ের রেকর্ডও পেছনে ফেলেছে সিনেমাটি। মুক্তির পুুরো সময়ে ‘আদিপুরুষ’ আয় করেছিল ৩৯৩ কোটি রুপি। অথচ মাত্র চার দিনেই সেই অঙ্ক ছাড়িয়ে গেছে ‘রামায়ণ’। শুরুতে ‘আদিপুরুষ’-এর তুলনায় আয়ের ‍দিক থেকে পিছিয়ে থাকলেও সপ্তাহান্তে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ছবিটি।

দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া এবং ছুটির দিনের প্রভাব সিনেমাটির আয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। দীপাবলির পরবর্তী ছুটির দিনগুলোতে ছবিটির ব্যবসা আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওস, ডিএনইজি এবং যশের মনস্টার মাইন্ডস ক্রিয়েশনস যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছে। সিনেমাটির দ্বিতীয় পর্ব  ২০২৮ সালের দীপাবলিতে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। হিন্দুস্তান টাইমস

বিষয়:‘রামায়ণ পার্ট ১’ ৫০০ কোটির ক্লাব বক্স অফিস আয় যশ রণবীর কাপুুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…