অন্যান্য খেলা

অবশেষে পাঞ্জাবে পয়েন্ট তুলল বাংলাদেশ

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি: এবার বাংলাদেশ খেলবে পঞ্চম স্থানের জন্য

অবশেষে পাঞ্জাবে পয়েন্ট তুলল বাংলাদেশ

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির চলতি আসরে শেষপর্যন্ত এক পয়েন্ট তুলতে পারল বাংলাদেশ। একের পর এক হোঁচটের পর শেষ ম্যাচে চীনের বিপক্ষে ড্র করেছে লাল-সবুজের দল। সোমবার ১-১ গোলে ড্র করে চীনের বিপক্ষে পঞ্চম স্থানের জন্য লড়বেন আশরাফুল ইসলামরা।

সোমবার পাঞ্জাবের সুরজিৎ হকি স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারে ম্যাচের দ্বিতীয় মিনিটে লিড নেয় চীন। গোল করেন বেনহাই চেন। ৩৮তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে সমতায় ফেরা বাংলাদেশ অধিনায়ক আশরাফুল। ম্যাচে আর কোন দল জালের দেখা না পেলে ১-১এ শেষ হয় খেলা।

পাঁচ ম্যাচের প্রথম চারটিতে ভারত, জাপান, মালয়েশিয়া এবং সাউথ কোরিয়ার বিপক্ষে কুলিয়ে উঠতে পারেননি বাংলাদেশ।

৬ দলের টুর্নামেন্টে টেবিলের প্রথম চার দল খেলবে সেমিফাইনাল। টেবিলের শেষ দুদল খেলবে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে। সেখানে বুধবার বাংলাদেশ সময় দুপুর আড়াটাই লড়বে বাংলাদেশ এবং চীন।

বিষয়:এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি চীন বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…