গাইবান্ধা

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক গ্রেপ্তার

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় গাইবান্ধা জেলা শহরে তার ভাইয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে কী অভিযোগে বা কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার।

তিনি জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিককে তার ভাইয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়:আওয়ামী লীগ আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা জেলা আওয়ামী লীগ ডিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…