চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদো আতঙ্কে রামোস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ১৫, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় দিনের শেষ ম্যাচে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের মুখোমুখি হবে ২০১০’র বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। হাইভোল্টেজ ম্যাচটির আগে স্প্যানিশদের শক্তির চেয়ে বেশি আলোচনায় হুট করে কোচ ছাঁটাই কাণ্ড। আবার রোনালদো-ভীতি তো রয়েছেই। এক রোনালদো কিভাবে ঘুরিয়ে দিতে পারেন পুরো ম্যাচের মোড়, তা ভালোভাবেই জানা ক্লাব সতীর্থ রামোস-ইস্কোদের।

ম্যাচের আগের প্রতিক্রিয়ায় ইবেরীয় দ্বীপ দেশের কাপ্তান সার্জিও রামোস তাই শঙ্কার কথাটা খোলামেলা ভাবেই জানিয়েছেন, ‘আমি আশা করবো ‘বিপজ্জনক’ রোনালদো আমাদের বিপক্ষে স্বরূপে আবির্ভূত হবে না। আমি সবসময় এটা বলে আসছি, প্রতিপক্ষ রোনালদো থেকে সহযোদ্ধা রোনালদোকে পছন্দ করি। কেননা, আমরা ভালো করেই জানি সে প্রতিপক্ষের জন্য কতোটা বিপজ্জনক। এর বাইরে বিশ্বের অন্য যেকোনো সেরা ফরোয়ার্ডের মুখোমুখি হতে আমার আপত্তি নেই।’

রাশিয়ার অলিম্পিক স্টেডিয়ামে ৩৩ বছর বয়সী রোনালদো স্পেন দলের সামনে সেরাটা নিয়ে হাজির হবেন না এমনটাই প্রত্যাশা রামোসের। সিআর সেভেন যেভাবে মৌসুম শেষ করেছে, যেকোনো দলের জন্য তিনি সবসময়ই হুমকি।

অবশ্য শুধু রোনালদো নন, পুরো পর্তুগাল দলকেই দুর্দান্ত বলেছেন রিয়াল এবং স্পেনের নেতৃত্বভার সামলে চলা রামোস, ‘শুধু রোনালদোই নয়, পর্তুগীজ পুরো স্কোয়াডটিই প্রতিভায় ঠাঁসা। তাদের এমনকিছু খেলোয়াড় রয়েছে যারা মুহূর্তের মধ্যে প্রতিপক্ষের হুমকির কারণ হয়ে উঠতে পারে। ফরোয়ার্ডের পাশাপাশি তাদের ডিফেন্সও বেশ আঁটসাঁট।’

সব বিবেচনায় সাবেক সামুদ্রিক সাম্রাজ্যের নব্য প্রজন্মের সেনানীরা ইস্কো-আসেনসিও-কারভাহালদের জন্য হুকমি হয়ে উঠতে পারে বলে আগে থেকেই সতীর্থদের সতর্কবার্তা দিয়ে রাখছেন রামোস।

Reneta

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১২টায় এবারের বিশ্বকাপের প্রথম হাইভোল্টেজ ম্যাচে সোচিতে মুখোমুখি হবে স্পেন-পর্তুগাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রামোসরাশিয়া বিশ্বকাপ ২০১৮রোনালদোস্পেন-পর্তুগাল
শেয়ারTweetPin

সর্বশেষ

আমি নিশ্চিত মেসি আরও গোল করবে, শুধু ফাইনালের দিকেই মনোযোগ দিচ্ছি

জুলাই ১, ২০২৬

রণবীরের সবচেয়ে ব্যয়বহুল মিশন হতে যাচ্ছে ‘প্রলয়’!

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কর্ণফুলীতে নৌযানে বিস্ফোরণ, ঢাকায় নেওয়ার পথে নিহত ২

জুলাই ১, ২০২৬

হামে নতুন আক্রান্ত ও মৃত্যু কমছে, বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম খান

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT