ফুটবল

রোনালদোর ৯৮৭তম গোল, চ্যাম্পিয়ন্স লিগে আল-নাসেরের টানা তিন জয়

রোনালদোর ৯৮৭তম গোল, চ্যাম্পিয়ন্স লিগে আল-নাসেরের টানা তিন জয়

বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে হাজার গোলের মাইলফলক ছুঁতে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রয়োজন আর মাত্র ১৩ গোল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে আল-নাসেরের জয়ে ক্যারিয়ারের ৯৮৭তম গোলটি করেছেন সিআর সেভেন। আসরে চার ম্যাচ খেলে প্রথমটি হারলেও পরের তিন ম্যাচে টানা জয় পেয়েছে সৌদির ক্লাবটি।

ঘরের মাঠে কাতারের ক্লাব আল-সাদের বিপক্ষে ২-১ গোলে জিতেছে রোনালদোর দল। সম্প্রতি আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন পর্তুগিজ মহাতারকা। ক্লাবের হয়ে এখনও দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন।

ম্যাচে ১৩তম মিনিটে পেনাল্টি পায় আল-নাসের। ক্যারিয়ারের ৯৮৭তম গোলটি তুলে নেন রোনালদো। লিড নেয় তার দল। ২২ মিনিটে মোহাম্মেদ ওয়াদের গোলে সমতায় ফেরে আল-সাদ। ৪৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ওয়াদ, ১০ জনে পরিণত হয় সফরকারীরা। ৫২ মিনিট দুর্দান্ত এক বাইসাইকেল কিকে সৌদি ক্লাবটিকে লিড এনে দেন রোনালদোর স্বদেশী সতীর্থ জোয়াও ফেলিক্স।

চ্যাম্পিয়ন্স লিগের ওয়েস্ট রিজিয়নে ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৯ পয়েন্ট নিয়ে ৫ আছে আল-নাসের।

বিষয়:আল-নাসের ক্রিস্টিয়ানো রোনালদো চ্যাম্পিয়ন্স লিগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…