চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগ: বর্ষসেরা একাদশে শিরোপাজয়ী পিএসজির আধিপত্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ০২, জুন ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলেছে পিএসজি। ফাইনালে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে তারা। চ্যাম্পিয়ন্স লিগের বর্ষসেরা একাদশেও ফরাসি ক্লাবটির আধিপত্য প্রত্যাশিত ছিল। ইউরোপসেরার প্রতিযোগিতায় ২০২৪-২৫ মৌসুমের বর্ষসেরা একাদশে তাই পিএসজির ৭ জন।

মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় শনিবার রাতে ইন্টার মিলানকে ৫-০তে গুঁড়িয়ে শিরোপা উঁচিয়ে ধরে পিএসজি। এরপর বর্ষসেরা একাদশ সাজিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

৪-২-৪ ফরম্যাটে দেয়া হয়েছে এবারের বর্ষসেরা একাদশ। প্রতি পজিশনেই রয়েছে পিএসজির ফুটবলার। পিএসজির ৭ জন, বার্সেলোনার ২ জন, ইন্টার মিলান ও আর্সেনালের একজন করে আছেন একাদশে।

গোলকিপার হিসেবে আছেন মৌসুমজুড়ে অবিশ্বাস্য পারফর্ম করা পিএসজির ইতালিয়ান তারকা জিয়ানলুইজি দোন্নারুমা। চার ডিফেন্ডারের তিনজনই পিএসজির। রক্ষণ সামলানোর জন্য রাখা হয়েছে আশরাফ হাকিমি, মারকুইনহোস ও নুনো মেন্ডেজকে। আরেক ডিফেন্ডার হিসেবে আছেন ইন্টার মিলানের আলেসান্দ্রো বাস্তোনি।

একাদশের মিডফিল্ডে আছেন দুজন। পিএসজির ভিতিনহা ও আর্সেনালের ডেকলান রাইস। ফরোয়ার্ড লাইনে চার জনের দুজন পিএসজির, দুজন বার্সেলোনার। ডিজিরে দুয়ে ও উসমান ডেম্বেলে আছেন পিএসজি থেকে। বার্সেলোনা থেকে জায়গা করে নিয়েছেন লামিন ইয়ামাল ও রাফিনহা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইন্টার মিলানইয়ামালপিএসজিবার্সেলোনারাফিনহালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT